Foysal Ahmed365

Foysal Ahmed365 public version

আমাদের মধ্যে অনেকেই আছি যারা অনেক আগে থেকেই ভাবছি পেশা হিসেবে ফ্রিল্যান্সিং কে বেঁছে নিব, কিন্তু আমরা শুধু চিন্তার মধ্যে...
11/09/2024

আমাদের মধ্যে অনেকেই আছি যারা অনেক আগে থেকেই ভাবছি পেশা হিসেবে ফ্রিল্যান্সিং কে বেঁছে নিব, কিন্তু আমরা শুধু চিন্তার মধ্যেই মগ্ন। বিভিন্ন সমস্যার কারণে আমরা এখনও সিদ্ধান্ত নিয়ে শুরু করতে পারি নাই।
আপনি যদি কোনো কাজ শুরু করতে চান তাহলে সাথে সাথেই শুরু করতে হবে, অন্যথায় সম্ভব হবে না।
সুতরাং,যারা ভাবছেন ফ্রিল্যান্সিং করবেন, এখনই শুরু করেন অন্যথ্যায় শুরু হবে না,সেটা শুধু স্বপ্নই থেকে যাবে।


02/09/2024

👉 এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "

শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো ।

বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"

বাপ বলল --অপেক্ষা কর বাবা!

শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়?

এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা! কয়েকশ মানুষের লাশ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো ?"

শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন, কতগুলো নীরিহ লোক মারা গেল , রাজনীতি করলেই পারতে!

বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!

বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন -- "আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে।

08/07/2023

Follow to follow🔙

06/07/2023

Follow to follow back

28/06/2023

Eid Mubarak all my
followers 🥰

Follow to follow back

13/09/2022

ক্ষুরধার লেখক, হেলাল হাফিজ।

লেখক
আরাফাত রহমান

কুকুরের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি।
যুক্তি ছিল,
ভেড়ার চেয়ে কুকুরের সংখ্যা বেশি হবে।

কিভাবে?
কুকুর একসাথে অনেকগুলো বাচ্চা প্রসব করে,।
ভেড়া একসাথে মাত্র একটা বা দুটি বাচ্চা প্রসব করে।
অন্যদিকে মানুষ ভেড়ার মাংস খায়।ভেড়া কুরবানী করে।
বিপরীতে মানুষ কুকুরের মাংস খায় না। কুকুর কুরবানিও হয় না।

তবুও কুকুরের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি।

পাঠক!
জানেন কি এমনটা হয় কেন?

ভেড় রাতের প্রথম প্রহরে ঘুমায়।আর শেষ প্রহরে জেগে ওঠে।
আর রাতের শেষ প্রহর হল, রহমত নাযিলের সময়। বরকত ও মাগফিরাত লাভের সময়।
যা ভেড়ার ভাগ্যে জোটে।

বিপরীতে কুকুর সারারাত জেগে, শেষ প্রহরে ঘুমিয়ে পড়ে। এতে সে রহমত ও আর্শীবাদ থেকে বঞ্চিত হয়।

এজন্য কুকুরের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি।

অনুরূপ মানুষ সমাজে আধুনিক শিক্ষিতরা, অর্ধেক রাত টিভি সিনেমা ব্যবসা-বাণিজ্য হিসাব-নিকাশ তথা দুনিয়ার পেছনে ব্যয় করে রাত্রির শেষ প্রহরে ঘুমিয়ে যায়।
এতে রহমত বরকত মাগফিরাত থেকে বঞ্চিত হয়। ফজরের নামাজ কাজা হয়। পাশাপাশি গুনাগার হয়।

ফলাফলস্বরূপ তারা আশীর্বাদ থেকে বঞ্চিত থাকে। মাগফিরাত এবং নাজাত থেকে বঞ্চিত থাকে। আল্লাহ তাআলার রহমত প্রাপ্তি থেকে বঞ্চিত থাকে।

এতে তাদের জীবনের পড়ন্ত বিকেলে। অর্থাৎ শেষ বয়েসে বা বৃদ্ধকালে, কথা বলার, সেবা-শুশ্রূষা করার।সহায়তা নেওয়ার কেউ থাকেনা। সাহায্য পাওয়ার কোন আশ্রয় থাকেনা।
ক্ষুরধার লেখক,
হেলাল হাফিজ তাদেরই একজন। এবং হেলাল হাফিজের মত এরকম আরো বহু আছেন।

পাঠক শেষ কথা হল।
আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করতে হবে। নামাজের রঙ্গে নিজেকে এবং পরিবারকে রাঙ্গিয়ে তুলতে হবে।

নিজেদের শেষ বয়সে যেন নির্ভরতার, সাহায্য পাওয়ার একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম থাকে।

সেদিকে আমাদের প্রত্যেককে বিশেষভাবে মনোযোগী হতে হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Foysal Ahmed365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share