28/12/2024
Confession no : 46
মেহেদী!! স্যার বলবো নাকি ভাই, তুমি বলবো নাকি আপনি, বুঝে পাই না, মাথা কাজ করে না!! ওগো, তুমি এতো সুন্দর কেন? তুমি যখন ক্লাশ নাও, ক্লাশে মনযোগ দিবো, নাকি তোমার নূরানী চেহারা দেখবো বুঝে পাই না, মাথা কাজ করে না!! ওগো, তুমি এত স্মার্ট কেন? Accounting এর অংকে বলো আর Management এর থিওরিতে বলো সব জায়গায় শুধু তোমাকেই দেখি। সারাদিন অপেক্ষায় থাকি কখন তুমি আসবে, ক্লাশ নিবে, তোমার ক্লাশ ছাড়া অন্য কোনও ক্লাশ আমার ভালো লাগে না। জানো, তোমাকে যখন প্রথম দেখেছিলাম, সেইদিন থেকেই আমার দিন-রাত সব ওলট-পালট হয়ে গিয়েছিলো। সারাদিন শুধু তোমাকে নিয়েই ভাবি, তোমাকে নিয়েই স্বপ্ন বুনি। যেদিন শুনেছিলাম, তুমি বিবাহিত, সেইদিন সারারাত আমি ঘুমাতে পারি নি। সবকিছু কেমন জানি অন্ধকার হয়ে গিয়েছিলো আমার জীবনে। খেতে ভালো লাগতো না, বন্ধুদের সাথে আড্ডা ভালো লাগতো না, কিছুই ভালো লাগতো না। শুধু ভাবতাম, আমার সাথেই কেন এমন হয়, আমার ভাগ্যটা এমন কেন? যাইহোক, ওগো প্রিয়, তুমি থাকবে আমার রিদয়ে চিরকাল। আমার রিদয় থেকে কেউ তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তুমি আমার, আমি তোমার। একদিন না একদিন আমরা এক হবোই। এই আশাতেই বেঁচে আছি।
ইতি- তোমারই এক শুভাকাঙ্ক্ষী ছাত্রী