Bengali Sarcasm

Bengali Sarcasm This is an official page. This is an official page

08/30/2026

আমি মুখ ফিরিয়ে নিলে কাউকে চিনি নাহ, যতই অন্তরের মানুষ হও না কেনো আমি ছেড়ে দিতে দুইবার ভাববো নাহ, আমায় স্বার্থপর ভাবো কিংবা যা খুশি তবে আমার মন থেকে উঠার মতো কাজ করে আমার কাছে ফিরে আসার বৃথা চেষ্টা করো নাহ.

08/24/2026

সবচেয়ে মজার মানুষ কারা জানেন? 🤭
যারা আপনাকে দুই চোখে দেখতে পারে না, কিন্তু আপনার জীবনের প্রতিটা আপডেট তাদের মুখস্থ।
আপনি কোথায় যান, কী করেন, কার সঙ্গে মিশেন, কয়টা প্রেম করেছেন,কবে কোন জামা পড়েছেন,এমনকি কবে কার সঙ্গে ঝগড়া করেছেন এসব সব খবর তাদের কাছে থাকে।
আবার আপনাকে অনুকরণেও তারা পারদর্শী,কিন্তু কখনো তা স্বীকার করবেই না।
এরা আসলে হেটার না,
এরা আপনার ফ্রি-সাবস্ক্রিপশনের আজীবন ফ্যান।🫶

08/24/2026

মন খুলে কথা বলার আরেক নাম বিপদ

08/24/2026

মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন, দেখবেন জীবনের অর্ধেক সমস্যা কমে গেছে। মানুষের প্রতি আগ্রহ দেখানো বন্ধ করে দিন, দেখবেন সমস্যা দেখা অর্ধেক বন্ধ হয়ে গেছে৷ কাউকে আগ বাড়িয়ে উপদেশ দিতে যাবেন না, ভুল দেখলেও তা ধরিয়ে দিবেন না, সমস্যায় পড়লেও ততক্ষণ সমাধান দিবেন না, যতক্ষণ না সে সমাধান চায়।
মানুষের প্রতি ইন্টারেস্ট আপনার যত কমবে, আপনি তত ঝা'মেলামুক্ত থাকবেন। কারো উন্নতি দেখলে বলবেন, 'খুশি হয়েছি।' খারাপ কিছু শুনলে বলবেন, 'ব্যথিত হয়েছি'। এর বাইরে আর কোনো আগ্রহ কারো প্রতি রাখবেন না। দেখবেন, জীবন সুন্দর।

ট'ক্সিক লোকজনের ম্যাসেজ দেখা বন্ধ করে দিন, ফোন রিসিভ করা কমিয়ে দিন। কল রিসিভ না করা আর ম্যাসেজ না দেখার কোনো ব্যাখ্যা দিতে যাবেন না। জাস্ট 'সরি' বলে আলাপ শেষ করবেন। বিশ্বাস করুন জীবনটা শান্তির।

08/24/2026

হয়তো কথার কারণেই
চেনা পথ অচেনা হয়ে যায়?

কথাতেই যত্ন,কথাতেই মায়া,
কথাতেই সম্মান,কথাতেই টান,

কথাতেই দায়িত্ব,প্রতিশ্রুতি
আর লুকিয়ে থাকে বিশ্বাস।

কখনো একটি বাক্য যেমন পারে
হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে দিতে।
তেমনি পারে ভেঙে দিতে সবকিছু।

08/11/2026

সবচেয়ে মজার মানুষ কারা জানেন? 🤭
যারা আপনাকে দুই চোখে দেখতে পারে না, কিন্তু আপনার জীবনের প্রতিটা আপডেট তাদের মুখস্থ।
আপনি কোথায় যান, কী করেন, কার সঙ্গে মিশেন, কয়টা প্রেম করেছেন,কবে কোন জামা পড়েছেন,এমনকি কবে কার সঙ্গে ঝগড়া করেছেন এসব সব খবর তাদের কাছে থাকে।
আবার আপনাকে অনুকরণেও তারা পারদর্শী,কিন্তু কখনো তা স্বীকার করবেই না।
এরা আসলে হেটার না,
এরা আপনার ফ্রি-সাবস্ক্রিপশনের আজীবন ফ্যান।

08/11/2026

আমার মনে হয়, একসময় প্রত্যেক মেয়ে এমন একটি পর্যায়ে পৌঁছায়, যেখানে সে আর রাগ করে না; বরং মানুষকে চিনতে শিখে। তখন কারও আচরণ তাকে সহজে ভেঙে দিতে পারে না, কারণ সে মানুষকে আগের চেয়ে অনেক স্পষ্টভাবে দেখতে শেখে।

সেই সময় তার কথার চেয়ে নীরবতা বেশি বদলে যায়, পথ বদলে যায়; অগ্রাধিকার বদলে যায়। সে আর কাউকে বোঝানোর চেষ্টা করে না; শুধু নিজেকে বদলে নেয়। আর এই নীরব পরিবর্তনের নামই হলো পরিপক্বতা, আত্মসম্মান এবং মার্জিত ব্যক্তিত্ব।🕊️

08/11/2026

ক্ষুদ্র অন্যায়ের প্রশ্রয় নতুন ও বৃহত্তর অন্যায়কে জন্ম দেয়, এটা জানেন তো⁉️

অনেকেই জানেন, কিন্তু মানতে নারাজ। আজ আপনার নিজের সন্তান কিংবা জীবনসঙ্গী অথবা যেকোনো ব্যক্তি আপনাকে হাসির ছলে ছোটখাটো একটা অপমান করেই বসলো। কিন্তু, আপনি তার কোনো প্রতিবাদ করলেন না, বিপক্ষে কোনো যুক্তিসঙ্গত উত্তরও দিলেন না। আঘাতে আপনার ভেতরে ক্ষত তৈরী হলেও, আপনার খুব অপমানিত বোধ হলেও , নিরবে মুখে একটা নকল হাসি দিয়ে এড়িয়ে গেলেন।

কি ভাবলেন❓এখানেই শেষ❓না কখনোই না...

বরং এটাই শুরু, এটা ছিলো জাস্ট ট্রেইলার❗

আজ যখন আপনি , আপনার সাথে হওয়া ছোট্ট একটা অন্যায়কে প্রশ্রয় দিলেন, সেই মুহুর্তেই আপনার সামনের ব্যক্তিটি জেনে গেল, আপনাকে অপমান করা বা ছোট করা খুব সহজ কাজ। তারা সেটা এঞ্জয় করতে শুরু করলো...

আজ যখন, আপনার সন্তানের আপনার সাথে করা ছোট্ট একটা বেয়াদবিকে প্রশ্রয় দিলেন, শাসন করলেন না। কাল সে বড় আকারে বেয়াদবি, অসভ্যতা করবেই। সেইদিনের জন্য নিজেকে প্রস্তুত করুন...

পুরুষদের চেয়ে তুলনামূলকভাবে, আমরা নারীরা, বউয়েরা কিংবা মায়েরা একটু বেশিইই মানিয়ে নিতে চাই। মানিয়ে নিতে পারাটা যেন একটা মহৎ গুণ! তারপর, মানিয়ে নেওয়ার নামে নিজেদেরকে ছোট করে ফেলি। কোনো একটা অজানা ভয় বা দুর্বলতার কারণে, প্রতিবাদ করতে চাইনা।

আপনারা যারা ভাবেন, মানিয়ে নিলেই সুখে থাকা যায়, প্রতিবাদ না করে মেনে নিলেই সম্পর্ক টিকে যায়, ভালো থাকা যায়, আপনারা সিওর তো❓

আমি আমার খুব কাছের কিছু মানুষদের দেখেছি। যারা মানিয়ে আর মেনে নিতে নিতে তাদের পুরোটা জীবন কাটিয়ে দিচ্ছে, কিন্তু তার প্রতিদানে এক বিন্দু সম্মান-ভালোবাসা পাচ্ছেনা। তাদেরকে অপমান করা সহজ ভেবে নেওয়া এক দল মানুষ, উঠতে বসতে তাদেরকে অপমান করে যাচ্ছে, ব্যবহার করে যাচ্ছে। হাসি-ঠাট্টার ছলে ছোট করছে নিত্যদিনই❗

এই আজীবন মেনে নেওয়া মানুষগুলোর কষ্ট হয়না এমন না। ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায় এদের, তবুও মুখে বলে "আরেহ আমিতো অভ্যস্ত , আমার সাথে আজীবনই এমন হয়ে আসছে, এভাবেই কটুকথা শুনি আমি , বাদ দাও! সমস্যা নেই! "

পরিবারে কোনো নতুন সদস্য আসলেও, দুদিন পর তারাও যেন বুঝে যায়, অমুক মানুষটাকে ছোট করা যায় সহজেই। তাকে অপমান করে আলাদা একটা মজা আছে। তার এফোর্টে এতো প্রশংসা করার প্রয়োজন নেই। তাকে এতো গোনায় ধরতে হবেনা।

কেন? কেন অভ্যস্ত হলেন আপনারা? কেনই বা মিথ্যে হাসি মুখে এনে জোর করে প্রমাণ করলেন যে কষ্ট পাননি? কি প্রতিদান পাওয়া গেল তাতে? আরও দ্বিগুণ অপমান❓

এই মানুষগুলোর ভালো কাজে কোনো প্রশংসা পেতে দেখিনা। তবে, পান থেকে চুন খসলেই অপমান করার সুযোগ কেউই ছাড়েনা। আজ তাদের এই পরিস্থিতির জন্য তারা নিজেরাই কি অনেকাংশে দায়ী নয়❓

নিজেকে এমন পরিস্থিতিতে নিয়ে যাবেন না, যেখানে গেলে প্রতিদিন আপনার সাথে অন্যায় অবিচার বা অপমানজনক আচরণ চলতেই থাকবে। নিজেকে সস্তা ও সহজ বানাবেন না। নিজের ভার, নিজের ওজন , নিজের যোগ্যতা সম্পর্কে জানুন, বুঝুন। নিজেকে সম্মান করুন ও আপনাকে যে সম্মান করবেনা তাকে বুঝিয়ে দিন, চুল পরিমাণ অসম্মান আপনি মেনে নিবেন না। আপনার সাথে কথা বলতে গেলে, অবশ্যই আপনাকে সম্মান দিয়েই কথা বলতে হবে। আপনার উপর সহজেই অসম্মানজনক আচরণ বা দোষ চাপিয়ে দেওয়া যাবেনা ❌

নয়তো জেনে রাখুন, ভবিষ্যতে আপনার ক্ষতবিক্ষত হৃদয়ের খোঁজ কেউ রাখবেনা। বরং তাতে নতুন ক্ষত আঁকতে চেষ্টা করবে...

08/11/2026

. "এমন গরীবও আছে যাহারা প্রাণ খুলিয়া পরের প্রশংসা করিতে পারে না, প্রকৃতি সে ক্ষমতা তাহাদের দেয় নাই।

----রবীন্দ্রনাথ ঠাকুর

05/27/2026

Address

New York, NY
10012

Alerts

Be the first to know and let us send you an email when Bengali Sarcasm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share