12/01/2026
আমি চান মিয়া, লন্ডন থেকে বাংলাদেশি খয়রাতি ভাইয়া আপুদের জন্য একটা ছোট গল্প লিখলাম। গল্পের নাম #
“ভোটের দিন, ফলের রাত”
নির্বাচনের দিন বাংলাদেশে সূর্য ওঠে খুব নিয়ম মেনে, কিন্তু ভোট ওঠে তার আগেই। সকাল ৮টায় ভোট শুরু। ৭টা ৫৫-এ কেন্দ্র ফাঁকা, ৭টা ৫৬-এ ব্যালট বাক্স ভরা, ৭টা ৫৭-এ জনগণ সিদ্ধান্তে পৌঁছে গেছে— যদিও তারা এখনও ঘুমাচ্ছে।
ভোটকেন্দ্রে ঢুকে ভোটার জিজ্ঞেস করে,
ভাই, কোথায় ভোট দেব? কর্মকর্তা হাসে, চিন্তা কইরেন না, দেওয়া হয়ে গেছে।
লাইনে দাঁড়ানো মানুষ কম, লাইভ টিভি ক্যামেরা বেশি। সবাই খুব সিরিয়াস মুখে বলে— উৎসবমুখর পরিবেশ, উৎসবটা কোথায়, সেটা অবশ্য কেউ জানে না।
দুপুরের আগেই নিউজ আসে—
“ভোট পড়েছে ৭৫%।”
লোকজন অবাক হয়,
কারণ সকাল থেকে তারা নিজেরাই বাসায়।
চলবে..