R I F a T u 彡

R I F a T u 彡 Assalamu Alaikum!! Well come to Rifat's world...��

12/05/2026

এমন এক লুপের মধ্যে আটকে গেছি, মৃত্যু ব্যতিত এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই।

11/05/2026

💔

03/05/2026

যদি কখনো ফিরে না আসি
আর কখনোই যদি আমাদের দেখা না হয়
তবু জেনে রেখ- আমি অনন্তকাল তোমার
পাশাপাশি হাঁটবো- চলবো পাশাপাশি পথে
নিকট দূরত্ব থেকে দেখবোও হয়তো...
তবু আমাদের দু'জনের পথ এসে মিলবে না কোনোদিন একপথে

সব জানা হয়ে গেলে- আর ফেরা যায় না
চাঁদ কি কখনো ফিরে জগতে?- জোছনা ছুঁয়ে যায় শুধু!

02/05/2026

বিপন্ন হৃদয়ে তোমাকে আর কতটুকু রাখা যেত; যতটা অধিক রেখেছি বিস্তীর্ণ না থাকার ভেতর।

01/05/2026

যে নারীকে পৌষের কোন এক নরম ভোরে জীবনের রঙ দেখিয়েছিলাম,
তারপর কিছুই দিতে পারিনি এক অন্ধকার রাত ছাড়া।

ফাল্গুনের কোন এক মধ্য দুপুরে অমরাবতীর গান শুনিয়েছিলাম,
তারপর আর কিছুই দিতে পারিনি এক উদাসিন
অপরাহ্ন ছাড়া।

বৈশাখের কোন এক তাপদগ্ধ দিনে ঠান্ডা জল এনে দিয়েছিলাম,
কিছুই দিতে পারিনি এক কান্নাক্লিষ্ট সন্ধ্যা ছাড়া।

আমি কিছুই দিতে পারিনি তাকে এক বুক দুঃখ ছাড়া।
হয়তো পরের জন্মে তার সুখ হয়ে জন্মাবো বলে।

29/04/2026
20/04/2026

ঐযে একটা প্রাচীন সন্ধ্যা আমার মাথায় ছবির মতো ঝুইলা আছে। তার থেইকা বিদায় নিয়া চোখ বন্ধ কইরা অনেকদূর হাঁইটা, হামাগুড়ি দিয়া চইলা আসার পরও দেখি সে আমারে বিদায় দেয় নাই।

18/04/2026

এইখানে এসে প্রেম শেষ হল| শরীর মরেছে| তোমার হাত ধরে আমি দাঁড়িয়েছি বৃষ্টির ভিতরে।
গাছ থেকে জল পড়ছে, বৃষ্টিছাট ছুটে আসছে গা-য়,
‘ভিজে যাবে'—তুমি বলছ, ‘সরে এসো ছাতার তলায়’ আমাদের একটাই ছাতা| তাতে দুজনেরই চলে যায়।

15/04/2026

চলে যাওয়া মানে প্ৰস্থান নয়-
বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী।
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে|
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-জীবন সুন্দর>
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা।

©রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ

Address

Savar, Dhaka
Savar
00019976000

Alerts

Be the first to know and let us send you an email when R I F a T u 彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category