14/07/2026
দুঃখ বলার জায়গাটা শুধু একটা মানুষ হলেই হয় না; সেখানে কমফোর্টজোন থাকতে হয়। এমন একজন, যার কাছে নিজের ভাঙাচোরা কথাগুলো সাজিয়ে বলতে হয় না; এলোমেলো বাক্য, দীর্ঘ নীরবতা, কিংবা অকারণ কান্নাও যে বুঝে নিতে পারে। শোনার আকুতি থাকতে হয়, হাতে সময় থাকতে হয়। কারণ মানুষ সবসময় সমাধান খোঁজে না, অনেক সময় সে শুধু একজন মনোযোগী শ্রোতা খোঁজে।
যে মানুষটি ধৈর্য ধরে শোনে, চোখে যার শীতলতা থাকে, তার উপস্থিতিই এক ধরনের আশ্বাস। সে আপনার ক্ষত সারিয়ে দিতে নাও পারুক, কিন্তু ক্ষত নিয়ে বেঁচে থাকার সাহসটা ফিরিয়ে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো অনেক সময় কথার কারণে না, বরং মন দিয়ে কথা শোনার ক্ষমতার কারণেই টিকে থাকে।
যার জীবনে এমন একটি কমফোর্টজোন আছে, সে সত্যিই আশীর্বাদপ্রাপ্ত। আর যার নেই, তার ভিড়ের মাঝেও একাকিত্ব পিছু ছাড়ে না। বুকভরা না-বলা কথাগুলো ধীরে ধীরে পাথর হয়ে যায়, আর মানুষ হাসতে হাসতেও ভেতরে ভেতরে মরে যায়।
পৃথিবীর সবচেয়ে ভারী বোঝাগুলোর একটি হলো; একা সব দুঃখ বয়ে বেড়ানো...