ঝগড়া

ঝগড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঝগড়া, Adult Entertainment Club, Jamalpur, Jamalpur Sadar Upazila.

23/04/2025

আঁকড়ে ধরা বোঝ,,,?
যেমন করে আঁকড়ে থাকে ঝিনুক তার মুক্তোকে। যেমন করে আকাশের বুকে আঁকড়ে থাকে মেঘ। ঐ যে অল্প অল্প করে ধরছি আর ছাড়ছি। ছাড়ছিও না আবার শক্ত করে ধরছিও না ; এমনটা নয়।

অনাদর বোঝ,,,,?
হৃদয়ে প্রেম আর আদরে টইটম্বুর, অথচ দেখার কেউ নেই। ঐ যে যেমন করে অবুঝ শিশু আদর পেলে মিশে থাকে বুকের সাথে। যেমন করে ছোট্ট পাখি পোষ মানে আদর পেলে। কেউ পাশে থাকার পরও বুকে শূন্যতা নিয়ে বেড়ানোই অনাদর।

দূরত্ব বোঝ,,,,,?
এই যে তুমি আছো, আমি আছি, শুধু আমাদের কোন কথা নেই। তুমি তোমার মতো আর আমি আমার মতো। দূরত্ব কি বলে কয়ে আসে? আমরাই ডেকে নিয়ে আসি।

অভিমান বোঝ,,,,,?
কথা বলার তীব্র আকুতি, কথা গলায় আটকে যাওয়াই হলো অভিমান। যেমন করে নিঃস্বঙ্গ পাখিটি উড়ে বেড়ায় আকাশের বুকে।

অবহেলা বোঝ,,,,,?
এই যে দিনের পর দিন অপেক্ষায় উপেক্ষা নিয়ে বসে থাকা। আসবে না, ভালোবাসবেনা জেনেও কি নিদারুণ আকুতি। এতো ভালোবাসা পেয়েও দিব্যি ভুলে থাকো, দূরে থাকো----এটিই অবহেলা।

তুমি এতো কিছু বোঝ শুধু মন বোঝ না। মনের আকুতি বোঝ না। বেখেয়ালি মনে পৃথিবী দেখো, নিজের মতো করে সব ভাবো। শুধু আমার মতো করে আমায় বোঝ না,,,,,, 💞💞💞💞

27/03/2025

একজন নারী স্বেচ্ছায় কখনো তার প্রিয়
মানুষটাকে ছেড়ে আসে না। যখন সে তার প্রিয়
মানুষটার আচার আচরণে নিজে খুব অসহায়
হয়ে পড়ে। তখিনি একজন নারী ছেড়ে আসার
মতো কঠিন পতক্ষেপ নিতে বাধ্য হয়।🥀

26/03/2025
26/03/2025

ইগনোর করার একটা নিয়ম আছে!!
সাধারণত যার প্রতি আপনি দুর্বল, সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন। ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন। কিন্তু সে ততদিনে বুঝে যায় এ মানুষকে ইগনোর করলেও এ আমার কাছেই ফিরে ফিরে আসবে। এর আর কোথাও যাওয়ার নেই। তাই সে ইচ্ছা করে আপনাকে রেসপন্স দেয় না। টেকেন ফর গ্র্যান্টেড নেয়। লেট রিপ্লাই দেয়, কথা বলায় অনীহা দেখায়, ব্যস্ততা, বাহানা ইত্যাদি দেখাতে থাকে।।

এবার মজার ব্যাপার হলো এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যেদিন থেকে বন্ধ করবেন, আর ফোন করবেন না, মেসেজ করবেন না, দেখা করবেন না, খোঁজ নেবেন না, ফিরে যাবেন না, সেদিন থেকে হয় সম্পর্কটাই শেষ হয়ে যাবে। নয়তো আপনি ওই মানুষটার পজিশনে চলে যাবেন আর ওই মানুষটা আপনার পজিশনে..!!

26/03/2025

যদি কোন পুরুষের ভালোবাসায় জন্য, একটা নারী থাকে ❤️❤️❤️

তাহলে সেই পুরুষের কষ্ট পাওয়ার জন্য কোন শত্রুর দরকার পরে না 💔💔💔

09/03/2025

নারীকে যেটা দিবেন সেটা দ্বিগুণ করে ফিরে পাবেন..
হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা 🖤🫶

05/03/2025

তোমার য'ন্ত্র'ণা'য় ম'স্তি'ষ্কে আমার র'ক্ত'ক্ষ'রণ - কেউ বলে মাথা ব্যা'থা। কেউ বলে মা'ই'গ্রেন।
তোমার অভাবে নি'র্ঘু'ম রাত - বুকের শহরে দু'র্ভি'ক্ষ। বাম পাঁ'জ'রে বি'ষা'ক্ত ঘা। নিঃ'শ্বা'স আটকে যায় হুট করেই - ঘুমাতে পারি না। লোকে বলে শ্বা'স'ক'ষ্ট, কেউ বলে র'ক্ত'চা'প। ডাক্তার আমায় ঘু'মে'র ওষুধ দিলো - কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিলো না।
আর না তো তোমায় ভোলার ওষুধ দিলো!

আমার শহরের দেয়ালে দেয়ালে আজ শুধু তোমায় হা'রা'নো'র বিজ্ঞাপন।
আর তোমার শহরে বসন্তের আয়োজন।💔

05/03/2025

তুমি ভাগ্যবান...!!
কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতে জানে,
প্রতিশোধ নিতে জানে না..!!🥀💔😅

05/03/2025

মেয়েদেরকে বিশ্বাস করা সত্যই কঠিন কাজ। আপনার ঘরে থাকা যেই মেয়ে মানুষটা আপনাকে বলছে, তার জীবন আপনার জন্য শেষ। বাহিরের কেউ এসে আপনায় নিয়ে তাকে একটা কথা শোনাক দেখি পারলে! সে তার পা থেকে মাথা অব্দি যদি না ধুয়ে দিয়েছে। তখন দেখা যায় তার ভালোবাসা কী।

তোমার চেয়ে ভালো ভালো সম্বন্ধ এসেছিল বলেও, রোজ সকালে আপনার জন্য তার যতো তাড়াহুড়ো। যেই বোন আমাকে কু'ত্তা বলে ডাকে, আপনার সিগারটের প্যাকেট বাবা-মায়ের কাছ থেকে ও-ই আড়াল করে রাখে। আটপৌরে প্রেমিকাটা আপনার জন্যই রোজ ভালো-ভালো সম্বন্ধকে ভেস্তে দেয়।

তাই কি করেই বা বিশ্বাস করবেন এইসব মেয়েদেরকে? যারা বলতেই পারে না পুরুষের মতো শক্ত গলায়, আমি তোমায় ভালোবাসি। দেখাতে পারে না ইতিহাস লেখে, তাজমহল গড়িয়ে দিয়ে। তবে প্রমাণ কই আছে তারা যে ভালোবাসে? তারা পারে পছন্দের মানুষটার জন্য চোখ দিয়ে টপটপ করে অবিরাম পানি ফেলতে।

আপনারা পুরুষরা তাদেরকে অনেক কিছু বলে মন হালকা করে নিতে পারেন। কিন্তু তাদের জন্য তো আপনারাই সব। আপনাদের দেয়া দুঃখ তারা অন্য কাকে গিয়ে বলবে? আর বলতে পারলেও তারা বলে না, ওই-যে আপনাদের ছোট হয়ে যাওয়ার ভয় থাকে।
মেয়েদেরকে আসলেই বিশ্বাস করা সহজ না।

কখনো বাবার জন্য হাসতে হাসতে ভালোবাসা বিসর্জন দিয়ে দেয়। কখনো স্বামীর জন্য যৌবনের সবটা উৎসর্গ করে। কখনো সন্তানের মুখ চেয়ে সব সহ্য করে নেয়। আর পরিশেষে হয়ত একটা সাদা শাড়িতে পড়ে থাকে শহরের কোনো এক বৃদ্ধাশ্রমে। যেখানে তাকে রেখে আসে তারই আপন কেউ, আদরের কেউ।


-রুসমিতা বিনতে মেহেদী

04/03/2025

মানুষই মানুষের ভালো থাকার ঔষধ.........., কেও শান্তি দেয়, আবার কেও দেয় দুঃখ..🖤

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঝগড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share