29/04/2026
এ সময়কার মুশলধারা বৃষ্টি আমাদের কাছে রোমান্টিক হলেও বাংলার কৃষকের কাছে মোটেও আনন্দের না!
এইতো তাদের ৪মাসের পরিশ্রম একদিনের বৃষ্টিতেই নিমিষেই শেষ হয়ে গেলো, চোখের সামনে মাঠ ভর্তি ধান পানির নিচে তলিয়ে গেলো, একবার সেই কৃষক ভাইদের কথা ভাবুন, যারা সেই ঠা'ডা পড়া রোদের মধ্যেও মাঠে গিয়ে ফসল গুলোর যত্ন নিতো, যেখানে আপনি আমি সারাদিন এসির নিচে শুয়ে থাকতাম, একটু গরম সহ্য করতে আমাদের কষ্ট হয়ে যেতো। সেখানে আমাদের কৃষক ভাই গুলো সোনার ফসল ফলাতে রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে বসে থাকতো।
আমরা যারা শহরে, কিংবা গ্রামে বসবাস করি আমরা সবাই প্রায় কৃষকের উপর নির্ভরশীল, তারা ফসল উৎপাদন করতে না পারলে আমাদের দিন যাবে না। এই কৃষকের হাহাকার আমরা শহরের মানুষ কখনোই বুঝবো না। তাদের হাহাকার কেবল তারা এবং আল্লাহই ভালো বুঝতে পারছেন।
আল্লাহ আপনি আমাদের কৃষক ভাইদের মনের অবস্থা জানেন, আল্লাহ আপনি তাদেরকে আরো ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন! ❤️🌸