BajaN LTD

BajaN LTD যাহা সত্য তাহাই "বলার" ও "দেখার" অঙ্গিকার নিয়ে যাত্রা আমাদের 🎤📺

28/08/2024
Mood off 😑
30/01/2020

Mood off 😑

নতুন বছরের শুভেচ্ছা 😍
31/12/2019

নতুন বছরের শুভেচ্ছা 😍

সুইমিং পুলের মাছ 😄
10/06/2019

সুইমিং পুলের মাছ 😄

পিচ্চি 😎
03/06/2019

পিচ্চি 😎

28/04/2019

🤣🤣
একটা দেয়ালে মালিকপক্ষ লিখেছে, "প্রস্রাব করা নিষেধ।"

এ লেখা দেখে এলাকার ছেলে-বুড়ো সব ক্ষেপে উঠেছে! চায়ের দোকানে বিক্রি-বাট্টা বেড়ে গেছে। সবার মুখে শুধু একটাই কথা, "ছি! ছি! ছি! এত নোংরা কথা দেয়ালে কেউ লিখে?"

ও পাশ থেকে অন্য একজন বলে উঠলো, "ওরা কী বুঝাইতে চায়? সব পুরুষ দেয়ালের কোণায় মুতে? যত্তসব!"

চায়ের দোকানে মানুষের গুঞ্জন উঠলো।
কাপ পিরিচের টুংটাং শব্দ হচ্ছে।

কথাটা টেনে নিয়ে আরেকজন বলে উঠলো, "সবাই মুতে না ঠিক, তবে পুরুষ মানুষই তো মুতে? তাই না?"

সবাই যেন চারপাশ থেকে সে ব্যক্তির দিতে তীর্যক দৃষ্টিতে তাকালো! ঠাকুরমার কাছে শুনেছি সত্যযুগে নাকি কারো দিকে তীর্যক দৃষ্টিতে তাকালে সে ভস্ম হয়ে যেত!
ভাগ্যিস এটা কলিযুগ!

ওপাশ থেকে কে যেন একটা ভিডিও নিয়ে এসেছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এক লোক কেউ না দেখে মতন সাবধানে প্যান্টের চেইন খুলে প্রস্রাবের নায়াগ্রা ফলস প্রতিষ্ঠিত করে দিয়েছে!
অসহায় দেয়ালটার কিছু করার নাই। ওটার কোণায় একটা সিসিটিভি ক্যামেরা ছিলো ভাগ্যিস, তাই সবাই দেখতে পেলো!

এক লোক পেছন থেকে দাঁড়িয়ে সদর্পে বলে উঠলো, "এই সবকিছু হইলো দেয়ালটাকে ভাইরাল করার ধান্ধা।"

চায়ের দোকানে জনতার আবার গুঞ্জন উঠলো।
কাপ পিরিচের টুংটাং শব্দ চলছে...

ওপাশ থেকে আরেকজন কথাটা টেনে নিয়ে বললো, "হ্যারে, তোগো কি চোখে কিছু পড়ে না? এই দ্যাখ, আমি দেখাইতেছি.."
লোকটা ভিডিওটার একটা ক্লিপে প্যজ্ করে সবাইকে আঙ্গুল দিয়ে মেপে দেখিয়ে বলতে লাগলো, "এই লোক বয়স্ক। এখানে খালি দাঁড়াইছে। দ্যাখ, চাইয়া দ্যাখ, দেয়ালটা নিজেই ঝুঁইকা লোকটার নুনুতে বাইঝা মুত বাহির করছে। সেইটা সিসিটিভিতে ভিডিও কইরা ভাইরাল করতে চায়!"

চায়ের দোকান উত্তপ্ত।
কাপ পিরিচের টুংটাং শব্দ চলমান...
নতুন আরও কাস্টমারের সমাগম হচ্ছে...

এক লোক চিকন কণ্ঠে বলে উঠলো, "এহ! আইছে আবার! দেয়ালে ঝুলাইছে পেছাব করা নিষেধ! যত্তসব!"

কিছু স্তিমিতপ্রায় কণ্ঠস্বর যেন শেষবারের মতন বললো, "তাইলে তোমরা বলতে চাও কেউ দেয়ালে প্রস্রাব করে না? তবে যে প্রস্রাবের এত তীব্র গন্ধ ওখানটায়?"

এক মস্ত দরাজ কণ্ঠস্বর সবাইকে থামিয়ে দিয়ে বললো, "রাস্তার পাশে দেয়াল খোলা রাখলে পুরুষ মানুষ মুতবে। এখানে পুরুষের দোষ কোথায়? দোষ তো দেয়ালের? দেয়াল ঢেকে রাখা হয় নাই কেন?

Address

Barishal Sadar
Dhaka
1216

Telephone

01739144111

Website

Alerts

Be the first to know and let us send you an email when BajaN LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share