রুম নম্বর ১১৪

রুম নম্বর ১১৪ অবাধ্য, পিছুটানহীন,অপ্রিয় সত্যবাদী!
(670)

আমাদের শিক্ষকরা বলেন আমরা নাকি ক্লাসের ব্যাক-বেঞ্চার স্টুডেন্ট। বাবা-মায়ের চোখে অপদার্থ সন্তান, প্রেমিকার চোখে ব্যর্থ প্রেমিক, ভার্সিটির বড় ভাইদের চোখে রাজনীতির চালের গুটি, এলাকার মুরুব্বিদের চোখে বখে যাওয়া ছেলে, পুলিশের চোখে সন্দেহভাজন। হ্যাঁ আপনাদের ডিকশনারীতে হয়তো আমাদের নিয়ে ভালো কোন শব্দ খুজে পাবেন না। কিন্তু তারপরও আমরা সুখে আছি।

পেজের নিয়মাবলী -
- পেজে কোন ধরনের কপি-পেস্ট লিখা প্রকাশিত হয়

না শুধুমাত্র নিজেরা যা ইচ্ছা লিখি সুতরাং লিখা নিয়ে মাতব্বরী করতে আসা বোকামি।
- পেজে ফ্যান সংখ্যা ১০ জন কিংবা শূন্য জন হলেও কোন সমস্যা নেই আমরা পেজ খুলেছিলাম শুধুমাত্র ৭ জনের জন্যে...
- নিয়মের মধ্যে থেকে আপনাদের পেজ সম্পর্কে যেকোন কথা আপনারা বলতে পারেন কিন্তু তা যেন মাতব্বরির পর্যায়ে চলে না যায়।
-পেজ থেকে যতো ইচ্ছা লিখা নিন সমস্যা নেই। কারটেসি না দিলেও সমস্যা থাকতো না যদিনা আমাদের থেকে কপি করা পোস্ট অন্যজনের কাছে প্রথম পড়ে কেউ আমাদেরকে বলতো আমরা কপি করি। তাই ভদ্রতা করে কারটেসি দিবেন না হয় অপমানের সহিত ব্যান করা হবে।
-এই পেজটা শুধুই আমাদের জন্যে খোলা হয়েছিল। দেখতে দেখতে প্রমোট করা ছাড়াও কিভাবে ৮০ হাজার+ হয়ে গেলো জানিনা। আমাদেরকে কোন গ্রুপের এডমিন হতে কিংবা এই পেজের এডমিন হওয়ার ইচ্ছা পোষণের অনুরোধ দয়া করে করবেন না।

19/03/2026

জাতিসংঘের কথা মনে আসলেই আমার মনে হয় এ যেন হাফ ডজন উদ্দাম যৌবনের অধিকারি তরুণীর বিছানায় নেতিয়ে পড়া ৮০ বছরের এক বুডো!

16/03/2026

ছোট বেলায় শব-ই-বরাত শব-ই-কদর এই দুইটা রাতের জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম। এই দুইটা রাতে বাসার বাইরে থাকার জন্য কোন অনুমতির দরকার হতো না। কিছুক্ষণ মসজিদে থেকে বাকী পুরোটা রাত দল বেধে ঘুরতাম। মনে কোন ভয় নেই, কচি বয়সে এমন কোন পাপও করিনি যে সারারাত কান্না কাটি করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে! তাই সারারাত আনন্দ করতাম । এখনো ওই বয়সী ছেলেগুলো হয়তো এই কাজটাই করে। আমার বিশ্বাস, আল্লাহ এই কচি বাচ্চাগুলোর আনন্দতে রাগ করেন না।
এখন সারাবছর বাইরে থাকতে চাইলেও কেউ কিছু বলে না। কিন্তু এই দুটো রাতে আর আগের মতো ঘুরতে ইচ্ছা করে না ,আমার খুব ভয় হয়। মা-বাবার পাশে থাকতে ইচ্ছে করে। সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমি এখনও হয়তোবা শিখতে পারিনি। তবে উনি আমাদের মনের কথা জানেন।
পাপে ভরা মন বাচ্চা ছেলেদের মতো এই রাতে আনন্দ করে বেড়াতে পারে না!

#২০১৪

09/03/2026

একটা অদ্ভুত জাতের মানুষ আছে। নিউট্রাল জাত। এদের তেমন কোন দোষও নাই, আবার তেমন কোন গুণও নাই। এদের না আছে অঢেল সম্পদ না আছে কোন ঋণ। এরা না সাহসী না ভিতু। এদের অনেক বন্ধু আছে আবার নাই। বউ এদেরকে এখন ঝাড়ি মারে আবার পরক্ষণেই ভাবে লোকটা ভাল আছে। এরা কোথাও দাওয়াত পায় কোটা খালি থাকলে। ফার্স্ট চয়েস না আর কি। আবার সঙ্গ হিসেবে খারাপ না। লাইফে খুব একটা এক্সাইটমেন্ট নাই, আবার খুব একটা খারাপ যে আছি তাও না।

09/03/2026

ইদানিং খুব পুরনো দিনের কথা মনে পড়ে। শেওলা ধরা মসজিদের দেয়াল। তার একপাশে কাঠের খাটিয়া রাখা। আমি খাটিয়ার পাশে নামাজ পড়ছি। বিশেষ দিনে মসজিদের সীমানা প্রাচীর জুড়ে টিম টিমে মোমবাতি। বস্তা ভরা টকটকে লাল রঙের জিলাপি। গোল হয়ে সবাই কাড়াকাড়ি করে জিলাপি নিচ্ছি। এই সব আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। শুধু মাঝখানে পেড়িয়ে গেছে ২৫ বছর বা তারো বেশি।

15/02/2026

দেশে রাজনীতি নিয়ে কথা না বলাটা এখন খুব রিস্কি। মানুষ ভাববে আপনি আওয়ামীলীগ।

15/02/2026

পুরুষ মানুষের সাথে সবার সম্পর্ক লেনদেনের সম্পর্ক। গিভ এন্ড টেক। পৃথিবীতে গিভ এন্ড টেক ছাড়া তাদের শুধু একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে বন্ধু। এই খানে আমাদের কারো উপর কারো কোন এক্সপেকটেশন নেই, কোন দায়িত্ব নেই। দায়িত্ব থাকলেও সেটা পালন না করলেও কোন রাগ করা করি নেই। অনেক সময় স্ত্রী / গার্লফ্রেন্ড, মা বাবারা ছেলেকে জিজ্ঞাস করে, "সারাদিন বন্ধু বন্ধু কি? ওরা তোমাকে কি দেয়? " এই প্রশ্নের উত্তর ছেলেরা কখনো দেয় না।
এই প্রশ্নের উত্তর হচ্ছে, " আমিও ওদের কিছু দেই না, ওরাও আমাকে কিছু দেয় না।আমরা এই দায়িত্বহীনতাটা উপভোগ করি। "

23/01/2026

আগে আমি হিমু হতে চাইতাম, এখন আমি কামরুজ্জামান হতে চাই।

23/01/2026

আমি কখনো লেইম কিছু বলতে বা লিখতে পারি না। যাই লিখি খুব ক্লাসিক কিছু হয়ে যায়। যাই বলি মানুষ খুব মনোযোগ দিয়ে শুনে। আমি কোন জোক বললে আশে পাশের মানুষ গড়াগড়ি দিয়ে হাসে। আমি ব্যাট হাতে নিলে ছয়ের পর ছয় মারি। ফুটবল খেলতে গেলে গোলের পর গোল দেই। খেলার মাঝখানে আমি বিপক্ষ দলের হয়ে কিছুক্ষণ খেলে গোল ব্যবধান কমিয়ে আনি। আমি পরীক্ষা দিলে প্রথম হয়ে যাই। একের পর এক চাকরি হয়। আমি উলটো কোম্পানি গুলোর পরীক্ষা নেই। কোম্পানিগুলো আমার পিছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমার একাউন্টে কত টাকা আছে আমি নিজেই জানি না। সব কিছু আমার প্ল্যান মত চলে। যে মেয়েকে আমি পছন্দ করি সে উলটা আমাকে মেসেজে আই লাভিউ পাঠায়। আমার কোন সমস্যা নাই। আপনারা আমাকে নজর দিলেও ওই সবে আমার কিছু হয় না। আমি খুব মজায় আছি।

14/01/2026

আমি প্রতিদিন অফিসে যাই। কি জানি একটা নামকা ওয়াস্তে চাকরি করি। সকাল সকাল গিয়ে বসের ঝাড়ি খাই, রুম থেকে বাইর হয়ে বসকে মা বাপ তুলে গালাগালি করি৷ ভাল লাগে। এরপর চা টা খেয়ে লাঞ্চের জন্য অপেক্ষা করি। বউকে একটা কল দেই। বউ লাভিউ বলে রেখে দেয়। বউয়ের লাভিউ শুনে প্রেমিকার কথা মনে পরে। ভাল লাগে।
লাঞ্চের পর একটা গোল্ডলিফ সুইচ খাই না ফুটিয়ে। দামে টামে এটাই মিলে। ভাল লাগে।
৬টার মধ্যে বাসায় ফিরি। রিকশাওয়ালার ছেলের অসুখের কথা শুনি। খারাপ লাগে না। ৫০০ টাকা ভাংতি পাই না। এই দোকান ওই দোকান খুজি ভাংতি পাই না। ২ টা কোন আইস্ক্রিম আর ১ টা ডেইরিমিল্কে ২৫০ টাকা খরচ করে ৫০০ টাকা ভাংতি করি। বউ খুশি হয়। ভাল লাগে।
কি জানি কি করব ভেবে বাসা থেকে বাইর হই ঠিক ৮টায়। বাইর হয়ে দেখি আসলে কোন কাজ নাই। ২ টা ঝিমাতে থাকা ফার্মের মুরগী কিনে বাসায় চলে আসি। টিভিতে কি জানি চলে আমি মোবাইলে কি জানি টিপি। ঘুমাই যাই। ভাল লাগে।

#২০২১

10/01/2026

আমার কাছে বিদেশ মানেই ইংরেজী কথা, পরিষ্কার রাস্তাঘাট, হালকা বরফ আর কিছু ন্যাংটা মেয়ে!

27/12/2025

শীতকালে পানি খাই ১ গ্লাস,
আর মুতি ১০ গ্লাস।

20/12/2025

হাদি বেঁচে থাকলে দিপুদের এভাবে মরতে হত না। এটাই অনেকে বুঝতে পারছে না। তাই ক্লিয়ার করে দিলাম৷

Address

Dhaka
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when রুম নম্বর ১১৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share