Savar University College Crush & Confessions

Savar University College Crush & Confessions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Savar University College Crush & Confessions, Adult Entertainment Service, Dhaka.

Confession Number : 814From : হয়তো পরিচিতTo: রাকিবুল হাসান শান্তস্নাতক ৪র্থ বর্ষ ( অর্থনীতি)তোমাকে প্রথম দেখার দিনটা এখ...
31/10/2025

Confession Number : 814
From : হয়তো পরিচিত
To: রাকিবুল হাসান শান্ত
স্নাতক ৪র্থ বর্ষ ( অর্থনীতি)

তোমাকে প্রথম দেখার দিনটা এখনো আমার মনে আছে—একটা সাধারণ বিকেল, রোদটা তখন সোনালী, হাওয়ায় একটু কাঁচা গন্ধ,
চারপাশে লোকজন ছিল, অথচ আমার চোখে
থেকে গেল কেবল একটাই মুখ—সেইটা তোমার।

তোমার উপস্থিতি যেন একধরনের নীরব আশ্রয়— যেখানে মন ক্লান্ত হলে গিয়ে একটু বিশ্রাম নিতে চায়।

শান্ত,
তুমি সেই মানুষ, যাকে আমি কখনো নিজের বলতে পারিনি,
তবুও প্রতিদিন মনে হয়, তুমি আছো— আমার নিঃশ্বাসের ভেতরে, আমার চিন্তার প্রতিটি মোড়ে।জীবন আমাদের শেখায় কিভাবে চলতে হয়,কিন্তু তুমি আমায় শেখালে— কেন বাঁচতে হয়।
তোমাকে দেখলেই মনে হয়, ভালোবাসা মানে পাওয়া নয়;
ভালোবাসা মানে কাউকে অনুভব করা, তার প্রতিটি নীরবতায় নিজের হৃদয়ের প্রতিধ্বনি খুঁজে পাওয়া।
সেদিন থেকে সূর্য ডোবার সময়টা আমার কাছে অন্যরকম হয়ে গেছে— যখনই আকাশে লালচে আলো ছড়িয়ে পড়ে, মনে হয়, ওই বিকেলটা এখনো বেঁচে আছে কোথাও, ওর হাসির আভায়, বা হয়তো আমার চোখের এই চুপচাপ স্বপ্নে।

তুমি এক অদ্ভুত সত্য,
যাকে বুঝতে গেলে দার্শনিক হতে হয়,
আর ভালোবাসতে গেলে শিশুর মতো সরল হতে হয়।

Confession Number : 813প্রিয়তম,,সেই অর্থনীতি বিভাগের প্রথম ক্লাসে তোমায় প্রথম দেখি।তোমার বেন্সের পাশের বেন্সেই আমি বসে ছ...
28/09/2025

Confession Number : 813
প্রিয়তম,,
সেই অর্থনীতি বিভাগের প্রথম ক্লাসে তোমায় প্রথম দেখি।তোমার বেন্সের পাশের বেন্সেই আমি বসে ছিলাম। হঠাৎ সিনিয়ার আপুকে আপু গোলাপ যখন বললে তখনি তোমার ভয়েসে আকৃষ্ট হয়ে যায়।তোমার দুষ্ট-মিষ্টি হাসি ও বোকার মতো তোমায় দেখতে লাগলেও তোমার কিউট লুকের প্রেমে পড়ে যায়। সেই দিন থেকে ভার্টিতে আসলে তোমার দিতেই শুধু আমার মন পড়ে থাকত।কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় হলো তোমাকে কিছুদিন পরথেকেই আর ভার্সিতে দেখত পায় না। যখনি ডিপার্টমেন্টের ক্লাসে প্রবেশ করি পিছনের ব্যান্সের দিকে তাকিয়ে থাকি আর তোমায় খুজি।কিন্তু তোমার দেখাও পাইনা ও তোমায় কিছু বলতেও পারি না।জানিনা তোমায় পাব কিনা । তবুও তোমার প্রতি আমার ভালোবাসা চিরকাল বেচে থাকবে।

প্রিয়, আমি আসলে লেখতে জানি না,,তাই তোমার প্রতি আমার দুর্বলতা প্রকাশ করতে পারছি না।আশা করি অতি শীঘ্রই দেখা হবে,কথা হবে।তোমার পাগলিটা তোমার অপেক্ষায় আছে,থাকবে।

20/09/2025

লোক লজ্জায় বলতে পারছি না,যে Hania amir কে আমার নকল মনে হইতাছে।

Confession Number : 812প্রেরক-কেউ একজনপ্রাপক-ফারহানডিপার্টমেন্ট-সমাজকর্মসেশন-(২০২২-২৩)এইযে মিঃ, কি বলবো বা বলা উচিৎ জানি...
11/09/2025

Confession Number : 812
প্রেরক-কেউ একজন
প্রাপক-ফারহান
ডিপার্টমেন্ট-সমাজকর্ম
সেশন-(২০২২-২৩)

এইযে মিঃ,
কি বলবো বা বলা উচিৎ জানি না।তবে মায়ায় পরেছি বহু আগেই।সম্ভাবনা নেই ০.০০১% ও।তবুও বলতে ইচ্ছে হলো।

১ম দেখা বা পরিচয় হওয়া নিয়ে লিখবো না।শুধু খুব ছোট্ট করে বলবো আপনার মুগ্ধতায় মুগ্ধ হয়েছি বহুবার।মেয়ে বান্ধবীর তো অভাব নাই আপনার😑।আবার এতো কেয়ার সবার প্রতি!অবশ্য মেয়েরা এই যত্নে আর কন্ঠেই বেশি আটকায়🫠।

চোখের চাহনি,ভ্রু নাচানো,কথা বলার ধরণ,সাথে গানের গলা- মাশাল্লাহ....

অবশ্য সত্যি কথা বললেও সেটা মানার মতো সাহস আপনার নেই।কিছু বিষয়ে বেশ ভিতু আপনি।তাই সবসময় সবকিছু থেকে পালিয়ে যাওয়ার চিন্তা।এই যেমন সেদিন দেখলাম পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন বোধহয়😔।শেকড়ের টানে ফিরবেন তো?

আসসালামু আলাইকুম! এই ধরনের আফগানি বোরকা ঢাকার কোথায় পাওয়া যায় ? আমার গার্লফ্রেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে প...
10/09/2025

আসসালামু আলাইকুম!
এই ধরনের আফগানি বোরকা ঢাকার কোথায় পাওয়া যায় ? আমার গার্লফ্রেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে পড়াশোনা করে। ডাকসু নির্বাচনে যেহেতু জামায়াত বিজয়ী হয়েছে সেহেতু কিছুদিন পর-ই এই ধরনের পোশাক পরা বাধ্যতামূলক হবে ঢাবি ক্যাম্পাসে। তাই আগে আগে কিনে রাখতে চাচ্ছি গার্লফ্রেন্ডের জন্য ।

Confession Number : 811Name: Rahat Ahmed Shihab Study year:  ( Hons 2nd ) Department : Political Science প্রিয় রাহাত 🌸তো...
06/09/2025

Confession Number : 811
Name: Rahat Ahmed Shihab
Study year: ( Hons 2nd )
Department : Political Science

প্রিয় রাহাত 🌸
তোমাকে আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগেছে।🥺
বিশেষ করে তোমার অই হাসি আমার মন কেড়েছে😌।
তোমাকে আমি প্রথম দেখেছি কলেজর সামনে দোকানে । তোমাকে দেখার পর থেকেই আমার মধ্যে কেমন জানি অনুভূতি সৃষ্টি হয়েছে। তোমাকে দেখার পর থেকে আমি প্রতিদিন কলেজে যাই। কলেজে গিয়ে আমি তোমাকেই খুজি দেখার জন্য। যদিও তুমি প্রতিদিন কলেজে আসো না।😔
তারপরও তোমাকে খুজতে থাকি।
তুমি তো জানো না তোমাকে না দেখলে আমার ভালো লাগে না।🙂
আর হ্যা তোমার হাসিতে আমি আটকে গেছি 😔। আর আরেকটা কথা তুমি সবসময় হাসি ☺ খুশি থাকো এইজন্য তোমাকে এতো ভালো লাগে আমার 😍।
দোয়া করি জীবনের প্রতিটি মুহূর্তে এমন হাসি ☺ খুশি থাকো । হইতো কখনো তোমাকে বলতে পারবো না সামনা সামনি তাই তুমি যদি দেখে থাকো আমার এই লেখাটা তাহলে তোমার সম্ভব হলে উত্তর জানিয়ে দিও প্রিয় অপেক্ষায় থাকবো😌।🥺🙂

Confession number : 810From : আপনার জুনিয়র কেও To : sayman tafsir Nasir Year : 2024 🫶🥹প্রিয় সায়মান ভাইয়া আশা করি ভাল...
05/09/2025

Confession number : 810
From : আপনার জুনিয়র কেও
To : sayman tafsir Nasir
Year : 2024 🫶🥹

প্রিয় সায়মান ভাইয়া আশা করি ভালো আছেন আর হে আমি কিন্তু আপনাকে সায়মন বলে ডাকি না আমার আপনার ওই তাফসীর নাম টা বেশি পছন্দ আমার ফ্রেন্ড রা সবাই আপনাকে তাফসীর নাম এই চিনে 🫶🥀

এইযে শুনেন আপনাকে নিয়ে লিখতে গেলে অনেক কিছুই লিখতে পারবো এই লিখার শেষ নাই একবার লিখা শুরু করলে আমি হয়ে যাবো কবি আর সেই কবিতার প্রতি টা লাইন এ থাকবেন আপনি । যায় হোক মূল পয়েন্ট এ আসি আপনি কি জানেন আপনাকে সেই কবে লাস্ট দেখেছিলাম ? দিনটা ছিল ২০২৪ এর সেপ্টেম্বর মাসে দিন টা ছিল খুব সুন্দর একটা দিন । কিন্তু আমি কি জানতাম ওইদিন এই আপনার সাতে আমার শেষ দেখা হবে । যদি জানতাম তাহলে মন ভরে দেখে নিতাম । আপনাকে আমি ফাস্ট যেদিন দেখে ছিলাম সেইদিন থেকেই কেন জানি আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে । আপনার হাসি আমি কখন ও ভুলতে পারবো না । আপনার প্রতি আমার এক আলাদা মায়া কাজ করে। জানিনা এটা ভালোবাসা নাকি ভালো লাগা । আপনার ফ্রেন্ড রা আমাকে নিয়ে হাসাহাসি করতো যার কারণে কখনোই আমার মনের কথা টা আপনার সামনে গিয়ে বলতে পারি নাই ।

আপনার সাতে আমার পরিচয় আমার এক ফ্রেন্ড এর মাধ্যমে আপনার মনে আছে কিনা জানি না । আপনি তখন ইন্টার ২nd ইয়ার এ পড়েন আর আমরা তখন ১st ইয়ার এ এডমিট হইলাম আপনি মনে হয় আমার একটা ফ্রেন্ড কে পছন্দ করতেন ? তার সাতে কথা বলতে চাইতেন ! তার আশে পাশে গুরতেন আমি তখনই আপনাকে ফাস্ট দেখি । আর আপনাকে আমার ভালো লাগে যা কখনো আপনার সামনে গিয়ে বলতে পারবো না তাই এই মেসেজ এর মাধ্যমে বলে দিলাম । আপনাকে আমি খুব মিস করছি এই কিছুদিন কিন্তু দেখেন হয়তো আল্লাহ চায় আমাদের আবার দেখা হোক দেখা হয়েছেও সেদিন যখন আপনি ভার্সিটি তে আসার জন্য থানাস্টান্ড দিয়ে আসতে ছিলেন তখনই আপনাকে দেখি আর আপনার প্রতি কেমন জানি আলাদা ফিলিংস কাজ করা শুরু হয়ে গেলো । যদি কখনো আমার ফিলিংস টা আপনি বুজতে পারেন তাহলে অতীত টা একটু মনে কইরেন দেখবেন আমায় চিনতে পারবেন আর হে আমার সাতে আপনার একটা চায়ের দাওয়াত রইলো । মিস ইউ তাফসীর ভাইয়া

বি দ্রঃ "আপনার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই।"

"আমার সব স্বপ্ন শুধু আপনাকেই নিয়ে।"

"আপনাকে ছাড়া এক মুহূর্তও কাটে না।"

"সত্যি বলতে, আপনিই আমার প্রথম এবং শেষ ভালোলাগা।"

Confession Number : 809নাম:তানিয়া পারভীন তানিডিপার্টমেন্ট :ইসলামের ইতিহাস ও সংস্কৃতিপ্রিয় অপ্রেমিকা,কিছু মানুষের সাথে আম...
04/09/2025

Confession Number : 809
নাম:তানিয়া পারভীন তানি
ডিপার্টমেন্ট :ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
প্রিয় অপ্রেমিকা,
কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতি মুহুর্ত তাদের কথা আমাদের মনে পরে, তাদের মধ্যে আমার কাছে তুমি অন্যতম। তোমাকে ভুলে যাওয়ার সাধ্যও যে নেই।তবুও সেই তোমাকেই ভালোবাসি। ভাগ্যিস ভালোবাসতে অধিকার দরকার হয় না। চাইলেই বেসে ফেলা যায়! চাইলেই যত্ন করে মনে রাখা যায়। এত বাধা, এত 'না', তবুও কেন? এ প্রশ্ন নিজেকেও করেছি অনেকবার। উত্তর পাইনি। হয়তো এই উত্তর না পাওয়াটাই ভালোবাসা। আশেপাশে ছিলো তো অনেকেই। হাত বাড়ালে, কেউ কেউ হয়তো হাতে হাতও রাখতো। তবে এভাবে কখনো ভাবতে পারিনি। তোমাকে অপশন নয়, আবশ্যিক মনে হয়েছে বারবার। জানি তোমাকে ভেবে দিন কাটানো নিছক অর্থহীন। আবার তোমাকে উপেক্ষা করাও বেশ কঠিন।

তোমাকে মনে পড়ে। কড়া রোদের দিনে, রিমঝিম বৃষ্টির দিনে, মন ভালো থাকা দিনে, মন খারাপের দিনে। তুমি আমার হলেও পারতে অবশ্য। ব্যাপারটা তুমি আমি না হয়ে 'আমরা' হলেও পারতো। তবে, সমস্যা নেই। চাই যে তুমি ভালো থাকো, ঠিক তোমার মতো করে। নিজের শরীর ও মনের যত্ন নিও।

ইতি,
থাক- কী বা যায় আসে!

04/09/2025
02/09/2025

পরিক্ষা হলের ভিতর যখন কাউকে ভালো লেগে যায়।

Time saving
01/09/2025

Time saving

31/08/2025

Me & who?

Address

Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Savar University College Crush & Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share