The Zij Jahan

The Zij Jahan Entertainment

অপ্রাসঙ্গিক টিপ নিয়ে চলছে টিপাটিপি!📺
06/04/2022

অপ্রাসঙ্গিক টিপ নিয়ে চলছে টিপাটিপি!📺

সকল ভাই ও বোনদের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন!খোশ আমদে মাহে রমজান  💚💚💚
02/04/2022

সকল ভাই ও বোনদের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন!
খোশ আমদে মাহে রমজান 💚💚💚

অনেকে রয়েছেন রাত জাগাকে অনেক ক্রেডিটের কাজ  মনে করেন, ভাবেন "রাত ৩ টা পর্যন্ত জেগেও আমি সকাল ৮ টায় ক্লাস জয়েন করি,  তাও ...
16/03/2022

অনেকে রয়েছেন রাত জাগাকে অনেক ক্রেডিটের কাজ মনে করেন, ভাবেন "রাত ৩ টা পর্যন্ত জেগেও আমি সকাল ৮ টায় ক্লাস জয়েন করি, তাও আমার কিছুই হয় না ", কিন্তু এতে যে কত বড় ক্ষতি করেন জানেন?!

সারাদিন কাজ করে এনার্জি ক্ষয়ের পর ঘুম আমাদের শরীরে সেই এনার্জি আবার জুগিয়ে দেয়। সুস্থ থাকার জন্য একজন মানুষের সাত-আট ঘণ্টা ঘুমের প্রয়োজন।কিন্তু দেরি করে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠার ফলে আমাদের শরীর কিন্তু পর্যাপ্ত এনার্জি পায় না। বিশেষ করে দেরি করে ঘুমাতে গেলে আমাদের শরীরের ভেতরে বিশেষ কিছু পরিবর্তন হয়, পাশাপাশি খাওয়া-দাওয়ার ধরনেও পরিবর্তন আসতে শুরু করে। ফলে হার্টের ক্ষতি হয়। শুধু তাই নয়, দেরি করে ঘুমাতে যাওয়া এবং সকাল ৭ থেকে ৮টার মধ্যে উঠে যাওয়ার কারণে ঘুমের কোটা সম্পন্ন হয় না। ফলে রক্তে শর্করার মাত্রা বেরে যাওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।

সম্প্রতি হওয়া একটি গবেষণায় দেখা গেছে রাত ১১টার পর ঘুমাতে গেলে হার্টের রোগ এবং টাইপ- ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, তেমনি আরও কিছু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। একাধিক গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে শরীর এবং মস্তিষ্কের ওপর মারাত্মক চাপ পড়ে। যে কারণে ব্লাড প্রেসার বাড়তে সময় লাগে না। এ ছাড়া কিডনির যেমন মারাত্মক ক্ষতি হয়, তেমনি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও বেড়ে যায়।

স্ট্রেস বাড়বে কমবে আয়ুঃ

অনেককেই ব্যস্ততার কারণে দেরি করে ঘুমাতে হয়। কিন্তু পরের দিনের কাজের কারণে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেতে হয়। ফলে ঠিক মতো ঘুম না হওয়ার কারণে দেহের ভেতরে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যেতে শুরু করে। আর এমনটা হওয়ার কারণে মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ভয় তো থাকেই। সেই সঙ্গে আরও হাজারখানেক রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও থাকে।

ত্বকের সৌন্দর্য কমেঃ

দিনের পর দিন ঠিক মতো ঘুম না হলে কর্টিজল হরমোনের ক্ষরণ বেড়ে যেতে শুরু করে। ফলে একদিকে যেমন মন-মেজাজ খিটখিটে হয়ে যা, সেই সঙ্গে ত্বকের অন্দরে কোলাজেনের মাত্রা কমতে শুরু করার কারণে সৌন্দর্যও হ্রাস পায়।

রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পরেঃ

গবেষণায় দেখা গেছে রাত জেগে কাজ করলে কর্টিজল হরমোনের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ মারাত্মক বেড়ে যায়। ফলে সারা রাত কাজ করার ক্ষমতা জন্মালেও রোগ প্রতিরোধ ক্ষণতা একেবারে কমে যায়। ফলে নানাবিধ রোগ ঘাড়ে চেপে বসতে সময়ই লাগে না। স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেলে মানসিক চাপও বাড়তে শুরু করে, যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক।

চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়ঃ

ঠিক মতো ঘুম না হলে ব্রেন ঠিক মতো রেস্ট নেওয়ার সুয়োগ পায় না। ফলে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা কমতে শুরু করে। আর ঠিক এই কারণেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যায় কমে।

ওজন বৃদ্ধি পায় চোখে পরার মতোঃ

দিনের পর দিন রাতে জেগে থাকলে খাবার ঠিক মতো হজম হতে পারে না। ফলে একদিকে যেমন গ্যাস-অম্বলের প্রকোপ বৃদ্ধি পায়, তেমনি ওজনও বাড়তে শুরু করে। আর ওজন বাড়লে ধীরে ধীরে সুগার, প্রেসার এবং কোলেস্টেরলের মতো মারণ রোগ এসে শরীরে বাসা বাঁধে।

মস্তিষ্কের ক্ষমতা কমে যেতে শুরু করেঃ

রাতের বেলা মস্তিষ্কের আরাম নেওয়ার সময়। তাই এই সময় কাজ করলে ধীরে ধীরে ব্রেনের ক্ষমতা কমতে শুরু করে। সেই সঙ্গে ডিপ্রেশন, বাইপোলার ডিজঅর্ডার, স্লো কগনিটিভ ফাংশন, স্মৃতিশক্তি লোপ পাওয়াসহ আরও সব সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে।

তাই রাত জাগা বন্ধ করা উচিত সবার

Collected

মন দিয়ে পড়ুন,মিথ্যে টা লিখবেন না।নিজেকে যাচাই করুন 🙂 একটি সাইকোলজিক্যাল টেস্ট।সবাই অংশগ্রহণ করুন।ডক্টর ফিলস টেস্ট নামে এ...
06/03/2022

মন দিয়ে পড়ুন,
মিথ্যে টা লিখবেন না।
নিজেকে যাচাই করুন 🙂 একটি সাইকোলজিক্যাল টেস্ট।সবাই অংশগ্রহণ করুন।

ডক্টর ফিলস টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটাতে আপনার ব্যক্তিসত্ত্বার উপর মানুষ একটা ধারণা পেয়ে যায়।
আজকাল অনেক জব সেক্টরেও এই টেস্ট করে আপনার সম্পর্কে ধারণা নেয়।

এখানে প্রশ্নকর্তা আপনাকে ১০ টা প্রশ্ন দিবেন, সাথে কিছু উত্তর দিবেন। উত্তর মিলিয়ে শেষে দেয়া নাম্বার থেকে আপনি আপনার স্কোর জানতে পারেন। #ডক্টর_ফিলস এই টেস্টে পেয়েছিলেন ৫৫।

তিনি অপ্রাহ উইনফ্রে এর উপর এই টেস্ট করেন, তিনি পেয়েছিলেন ৩৮। তবে এই টেস্টে অংশগ্রহণ করতে হলে, আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হল আপনি অতীতে কেমন ছিলেন সেটা ভুলে যান, আপনি বর্তমানে কোথায় কেমন আছেন, সেটাই মুখ্য বিষয়।

নিচে সেই দশটি প্রশ্ন ও কিছু উত্তর দেয়া আছে। আপনার উত্তর মিলিয়ে নিন। শেষে আপনার উত্তরের জন্য যে নাম্বারিং করা আছে, সেখান থেকে আপনার স্কোর কত তা দেখে নিন। এবং কত স্কোরিং এ একজন মানুষ আপনাকে কীভাবে মূল্যায়ন করবে, তাও জেনে নিন।

১। আপনি কোন সময়ে নিজেকে সবচেয়ে সুখী অনুভব করেন?

ক) সকালে

খ) বিকাল ও সন্ধ্যার মাঝামাঝি সময়ে।

গ) মধ্যরাতে।

২। আপনি সাধারণত কীভাবে হাঁটেন?

ক) দ্রুত, বড় বড় পায়ে।

খ) দ্রুত, ছোট ছোট পায়ে।

গ কম দ্রুত, মাথা উঁচু করে চারপাশের প্রকৃতি দেখে।

ঘ) কম দ্রুত, মাথা নিচু করে।

ঙ) খুবই আস্তে।


৩। আপনি কারো সঙ্গে কথা বলার সময়-

ক) দুই হাত বুকের উপর গুটিয়ে রাখেন।

খ) দুই হাত হ্যান্ডশেক এর মতো করে বা মুষ্টিবদ্ধ করে রাখেন।

গ) একহাত বা দুই হাত আপনার হিপে রেখে বা পকেটে ঢুকিয়ে রাখেন।

ঘ) যার সাথে কথা বলছেন, তাঁকে স্পর্শ করে কথা বলেন।

ঙ) আপনার হাত দিয়ে আপনার কান, ত্বক বা মাথায় স্পর্শ করে কথা বলেন।

৪। আপনি যখন বিশ্রাম নেন, তখন যেভাবে বসে থাকেন-

ক) দুই হাঁটু ভাজ করে মুখের সামনে এনে বসেন।

খ) দুই পা কোনাকোনিভাবে মাটিতে রেখে বসেন।

গ) পা দুটো সোজা সামনের দিকে দিয়ে বসেন।

ঘ) এক পা ভাজ করে অন্য পা সোজা করে বসেন।

৫। যখন কোনো কিছু আপনাকে সত্যিকারের আনন্দ দেয়, তখন আপনি;

ক) জোরে হাসি দিয়ে স্বাগত জানান।

খ) অল্প শব্দ করে হাসি দেন।

গ) আপনি নীরব থাকেন!

ঘ) মুচকি হাসি দেন।

৬। আপনি যখন কোনো পার্টিতে উপস্থিত হন, তখন,

ক) সবাইকে ওয়েলকাম করে ভিতরে প্রবেশ করেন।

খ) নীরবে প্রবেশ করেন, এবং পরিচিত কাউকে খোঁজেন।

গ) নীরবে প্রবেশ করে এক কোনায় একা দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন।

৭। আপনি কোনো কাজে অনেক বেশি মগ্ন, হঠাৎ কেউ আপনাকে নক করলে,

ক) আপনি তাকে স্বাগত জানান।

খ) আপনি খুবই রেগে যান

গ) মাঝে মাঝে স্বাগত জানান, মাঝে মাঝে রেগে যান।

৮। আপনার পছদের রঙ কোনটি?

ক) লাল অথবা কমলা

খ) কালো

গ) হলুদ অথবা হালকা নীল।

ঘ) সবুজ

ঙ) গাঢ় নীল অথবা বেগুনী

চ) ধূসর অথবা বাদামী।

৯। রাতে ঘুমানোর আগে আপনি কীভাবে বিছানায় শুয়ে থাকেন?

ক) সোজা হয়ে।

খ) উপুর হয়ে।

গ) একপাশে কাত হয়ে।

ঘ) একহাতের উপর মাথা রেখে।

ঙ) মাথা বালিশের নিচে রেখে।


১০। আপনি প্রায়ই কীরকম স্বপ্ন দেখেন?

ক) আপনি কোনো কিছু থেকে পড়ে যাচ্ছেন।

খ) আপনি কারো সাথে মারামারি করছেন বা পালিয়ে বেড়াচ্ছেন।

গ) আপনি কাউকে খুঁজছেন।

ঘ) আপনি উড়ছেন বা ভাসছেন।

ঙ) আপনি স্বপ্ন দেখেন না বললেই চলে।

চ। আপনি সবসময় আনন্দের স্বপ্ন দেখেন।

নাম্বারসমূহঃ

১। ক=২, খ= ৪, গ=৬

২। ক= ৬, খ= ৪, গ= ৭, ঘ= ২, ঙ=১

৩। ক=৪, খ=২, গ=৫, ঘ=৭, ঙ=৬

৪ ক=৪, খ=৬, গ=২, ঘ=১

৫। ক=৬, খ= ৪, গ=৩, ঘ=৫,

৬। ক=৬, খ=৪, গ=২

৭। ক=৬, খ=২, গ=৪

৮। ক=৬, খ=৭, গ=৫, ঘ=৪, ঙ=৩, চ=২

৯। ক=৭, খ=৬, গ=৪, ঘ=২, ঙ=১।

১০। ক=৪, খ= ২, ঘ=৩, ঘ=৫, ঙ=৬, চ=১।

আপনার স্কোর যখন ৬০ এর উপরে, তখন অন্যরা আপনাকে জানবে আপনি আত্মকেন্দ্রিক, আপনি ডমিন্যান্ট করতে পছন্দ করেন। আপনি প্রশংসিত হবেন, কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য হবেন না। আপনার সাথে কেউ ঘনিষ্ঠ হতে অনেক দ্বিধায় ভুগবে।

আপনার স্কোর যখন ৫১-৬০, তখন অন্যরা আপনাকে জানবে আপনি একজন আকর্ষণীয়, প্রাণবন্ত, আবেগী, ব্যক্তিত্বসম্পন্ন, দলনেতা, দূরদর্শী, যেকোনো কিছুর সিদ্ধান্ত অনেক তাড়াতাড়ি নিতে পারেন, সেটা ভুল হোক আর ঠিক হোক। আপনি সাহসী, অ্যাডভেঞ্চারপ্রিয়, আপনার সঙ্গ পেতে সবাই পছন্দ করবে।

আপনার স্কোর যখন ৪১-৫০, তখন অন্যরা আপনাকে জানবে আপনি সতেজ, জীবনঘনিষ্ঠ, সুন্দর, বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু, সুবিবেচক, মানুষকে সাহায্য করতে পছন্দ করেন।

আপনার স্কোর যখন ৩১-৪০, তখন অন্যরা জানবে আপনি বিচক্ষন, সতর্ক, যত্নশীল, বাস্তববাদী, চালাক, মেধাবী এবং বিনয়ী। আপনার সাথেই সহজে একজন বন্ধুত্ব করে ফেলবে। আপনি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলবেন, কিন্তু কেউ আপনার বিশ্বাস ভাঙলে তাঁকে আর কখনোই বিশ্বাস করতে পারবেন না।

আপনার স্কোর যখন ২১-৩০, তখন অন্যরা জানবে আপনি বিরক্তিকর এবং ব্যস্ত। আপনাকে সবাই অত্যন্ত কৌশলী বলেই জানবে। আপনি প্রতিভাবান নন, কিন্তু উদ্যমী।

যখন আপনার স্কোর ২১ এর নিচে, তখন অন্যরা জানবে আপনি অনেক লাজুক, নার্ভাস, সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। কেউ আপনাকে শুধুই বিরক্তির উপকরন হিসেবে দেখবে। ব্যক্তিগত জীবনে আপনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হবেন!
Colleted 20 Minute Medical

04/03/2022

নিরব কষ্ট আর চাপা অভিমান বুঝতে পারো!

03/03/2022

দুইটা গল্পঃ

১। ইয়াহু নামমাত্র দামে গুগলকে কিনে ফেলার প্রস্তাব পেলেও কিনেনি।
২। নোকিয়া এন্ড্রোয়েডকে কিনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।

শিক্ষণীয়ঃ
১। সময়ের সাথে নিজেকে আপডেট রাখুন, নয়তো আপনি অচলের হিসেবে নাম লেখাবেন।
২। কোন রিস্ক না নেওয়াটা হচ্ছে বড়ো রিস্ক। নতুন রিস্ক গ্রহণ করুন এবং সব সময় আপডেট থাকুন।

আরো দুইটা গল্পঃ
১। গুগল দুইটা সম্ভাবনাময়ী প্রজেক্ট ইউটিউব এবং এন্ড্রোয়েডকে কিনে নিয়েছে।
২। ফেসবুকে কিনে নিয়েছে ইন্সট্রাগ্রাম এবং হোয়াটসএপকে।

শিক্ষণীয়ঃ
১। শত্রুকে ঘৃণা না করে তার সাথে সংযুক্ত হয়ে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করুন।
২। দ্রুত এগিয়ে যান এবং শত্রুকে প্রতিহত করার চেষ্টা করুন।

আরো দুইটা গল্পঃ
১। বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২। এলন মাস্ক ছিলেন একজন লকার রুম গার্ড।

শিক্ষণীয়ঃ
১। ব্যাক্তিকে তার পূর্বের কাজের মাধ্যমে যাচাই করবেন না।
২। আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার চেষ্টা এবং পরিশ্রম।

আরো দুইটা গল্পঃ
১। কর্নেল স্যান্ডার্‌স ৬৫ বছর বয়সে KFC প্রতিষ্ঠা করেন।
২। জ্যাক মা কেএফসিতে চাকুরির আবেদন করেও কম যোগ্যতা সম্পন্ন মনে করায় চাকুরি পাননি।

শিক্ষণীয়ঃ
১। বয়স শুধু একটি সংখ্যা মাত্র, আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন।
২। কখনো হার মানবেন না। তারাই হেরে যায় যারা মেনে নেয়।

শেষ দুইটা গল্পঃ
১। Ferrari এর মালিক একজন ট্রাক্টর তৈরি করার কারিগরকে অপমান করেছিলেন।
২। সেই ট্রাক্টর তৈরি করার কারিগর Lamborghini প্রতিষ্ঠা করেন।

শিক্ষণীয়ঃ
১। কাউকে অবজ্ঞা করবেন না।
২। সফলতা হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ।

আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন। এর জন্য কোন বয়স কিংবা কোন ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক নয়।

জানোনা হেমিস্ফিয়ারে টুপটাপ ঝরে পড়ে কান্না জানোনা বেঁচে থাকলে; নিয়তই উদযাপন করতে হয় বমন, রেচন, শ্বসন, সঞ্চালন ও বেদনা...
27/02/2022

জানোনা হেমিস্ফিয়ারে টুপটাপ ঝরে পড়ে কান্না জানোনা বেঁচে থাকলে; নিয়তই উদযাপন করতে হয় বমন, রেচন, শ্বসন, সঞ্চালন ও বেদনা।

আয়ুর প্রথম হৃদয়মথিত শব্দ,মনুষ্যত্বের প্রথম দিক্ষা যে উচ্চারণে তারই সম্মানের জন্য তারা যুথিবদ্ধ হয়ে দাড়িয়েছিলো!!১৯৫২ এর স...
20/02/2022

আয়ুর প্রথম হৃদয়মথিত শব্দ,
মনুষ্যত্বের প্রথম দিক্ষা যে উচ্চারণে
তারই সম্মানের জন্য তারা যুথিবদ্ধ হয়ে দাড়িয়েছিলো!!
১৯৫২ এর সকল ভাষা শহীদদের প্রতি লক্ষকোটি সালাম ও শ্রদ্ধা!

■■ রিযিক নিয়ে অসাধারণ সুন্দর একটি লেখাঃ■■ রিযিকঃ ■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিযিক এর ...
16/02/2022

■■ রিযিক নিয়ে অসাধারণ সুন্দর একটি লেখাঃ

■■ রিযিকঃ
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

প্রকৃতি বাচলে দেশ বাচবে, দেশ বাচলে দেশের জনগণ বাচবে! আজ ১৪ই ফেব্রুয়ারী জাতীয় সুন্দরবন দিবস!
14/02/2022

প্রকৃতি বাচলে দেশ বাচবে, দেশ বাচলে দেশের জনগণ বাচবে! আজ ১৪ই ফেব্রুয়ারী জাতীয় সুন্দরবন দিবস!

আলহামদুলিল্লাহ ৮ই ফেব্রুয়ারী আন্তর্জাতিক "তাকবীর দিবস" ঘোষণা!আল্লাহু আকবার 💗
09/02/2022

আলহামদুলিল্লাহ ৮ই ফেব্রুয়ারী আন্তর্জাতিক "তাকবীর দিবস" ঘোষণা!
আল্লাহু আকবার 💗

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Zij Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Club

Send a message to The Zij Jahan:

Share