FunBox

FunBox Keep Smiling

24/03/2025

With Traveler Munnaf – I just got recognized as one of their top fans!

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি না ফেরার দেশে - বাংলাদেশ সেনাবাহিনীর শোকঢাকা ১৩ মার্...
13/03/2025

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি না ফেরার দেশে - বাংলাদেশ সেনাবাহিনীর শোক

ঢাকা ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ০১:০০ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

মেয়েটির নাম জিদনি(১১) ,বাবার নাম শরীফ মিয়া ,গ্রাম চাতাল,উপজেলা কটিয়াদি ,জেলা কিশোরগঞ্জ। দারিদ্র্যতার কারনে শরীফ মিয়া তার...
13/03/2025

মেয়েটির নাম জিদনি(১১) ,বাবার নাম শরীফ মিয়া ,গ্রাম চাতাল,উপজেলা কটিয়াদি ,জেলা কিশোরগঞ্জ। দারিদ্র্যতার কারনে শরীফ মিয়া তার সন্তানকে ১ বছর পূর্বে তার দূরসম্পর্কের বোনের বাসায় মেয়েকে কাজের জন্য পাঠায়। মেয়েটিকে সম্পর্কে তার ফুপি কাজের জন্য নেয় ,তার ফুপির নাম আসমা আক্তার(৪০) ,স্বামী নুরুজ্জামান। তারা ঢাকার লালবাগে বসবাস করতেন।

এবার আসি ঘটনায়। জিদনি তার বাসায় কর্মরত অবস্থায় নানান ধরনের নির্যাতনের শিকার হতো। প্রায়ই তাকে গরম পানির ছিটা,গরম খুতনি দারা আঘাত করা হতো। হত্যার বর্ননা যতো দিব ততোই যেন কম হয়ে যাবে মেয়েটার মাথায় ৩টা কোপের দাগ এবং ঘাড় সম্পূর্ন ভাঙ্গা ছিল। এমন নরপশু নির্যাতনের যন্ত্রনায় আনুমানিক ১০-১২দিন আগে শিশুটি মারা যায়। ব্যাপারটা আরো নির্মম হয় তখনই মৃত এই শিশুটিকে ৪/৫ দিন বাসার ফ্রিজে রাখা হয়।ব্যাপারটা খুনি আসমার স্বামী নুরুজ্জামান সেচ্ছায় জবাবদিহি করেন। যেদিন লাশটা মেয়ের গ্রাম চাতালে পাঠায় লাশটাকে বোরখা পরিধান করে মুখ থেকে পা সব ঢেকে দেয়। খুনি আসমা আক্তার সেই লাশটিকে তার ভাই মুজাহিদের মাধ্যমে গ্রামে পাঠায় এবং লাশবাহী এম্বুল্যান্সের সাথে দুইজন লোকও দিয়ে দেয়। লাশটি যখন গ্রামের নিকটে চলে আসে অজ্ঞাত দুইজন ব্যাক্তি মুজাহিদকে এম্বুল্যান্সে রেখে তারা নেমে যায় এর পর তাদের আর খোজ মেলে নি। এর পর মুজাহিদ লাশটিকে বাড়িতে নিয়ে গেলে পরিবার লাশ দেখে শনাক্ত করে এটা কোনো সাভাবিক মৃত্যু না। তাৎক্ষণিক তারা থানায় বিষয়টি জানানো হলে পুলিশ মুজাহিদ কে গ্রেফতার করে। এর পর খুনি আসমার বাবা পরিবারকে টাকার লোভ দেখিয়ে কোনো মামলা না করার জন্য চাপ দিতে থাকে। পুলিশ লাশটির ময়নাতদন্তের পর নিশ্চিত করেন এটা সাভাবিক মৃত্যু নয় ,মেয়েটিকে গরম পানি ,আগুনের ছেক সহ নানান ধরনের নির্যাতন করে মারা হয়। এলাকাবাসি এবং আত্তীয়দের প্রতিবাদে ঢাকার লালবাগ থানায় খুনি আসমা ও তার পরিবারের নামে মামলা করা হয়।

কত হত্যার বিচার তো আপনারা সামাজিক মাধ্যমের ঝড় তুলে সফল করেন। এবার নাহয় জিদনি হত্যার বিচারে আপনারাও আওয়াজ তুলেন। আপনাদের কাছে আকুল আবেদন উক্ত পোস্টটি শেয়ার করেন অথবা নিজের টাইম লাইনে পোস্ট করেন। একবার ভাবুন শিশুটা আপনার মেয়ে অথবা বোন। দয়া করে এটা প্রচার করুন 😊 এদের বিচার চাই

12/03/2025

জন্মানোই অশান্তির মূল

10/03/2025

গ্রেপ্তারের ভয়ে লুকিয়ে ফলস ছাদে ছিলো আসামী!
কিন্তু বায়ুত্যাগের শব্দ শুনে বের করে আনলো পুলিশ 😑

Control vai control🙂
10/03/2025

Control vai control🙂

দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি
09/03/2025

দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি

ইন্না লিল্লাহ 💔 আছিয়াকে দুইজন নয় তিনজন মিলে ধ*র্ষ*ণ করে। বোনের ভাসুরবোনের শশুর নিজের দুলাভাইরিপোর্ট দ্বারা ৩ জন প্রমাণ  ...
09/03/2025

ইন্না লিল্লাহ 💔
আছিয়াকে দুইজন নয় তিনজন মিলে ধ*র্ষ*ণ করে। বোনের ভাসুর
বোনের শশুর নিজের দুলাভাই
রিপোর্ট দ্বারা ৩ জন প্রমাণ

09/03/2025

১। আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে, অনেক উপরের তলায়। আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে উঠে। নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়। নিচের কাউকে বিশ্বাস করার কোন কারণ নেই।

২। কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায়। এক ব্যাচ চলে গেছে। আর এক ব্যাচ আসবে। কোচিং সেন্টার ফাঁকা। আপনার মেয়ে আগেভাগে চলে গেছে একা। সেন্টারে আছে শুধু টিচার। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়। কাউকেই বিশ্বাস করা যাবে না।

৩। মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না, যার ভাই এবং পিতা বাসায় থাকে।

৪। মেয়েকে স্কুলে আগেভাগে পাঠাবেন না, যেখানে ক্লাসে বা স্কুলের কোন জায়গায় সে একা হয়ে যায়।

৫। বিবাহিত ভাই বোনের বাসায়ও ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না, যেখানে অন্য পুরুষ বসবাস করে।

মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে, এমন কোন জায়গায় পাঠানো যাবে না। একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না। ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্র‍্যাকিং এ রাখুন।

কী করবেন!! বিপদ হলে তো আপনাদের যাবে। আপনারা মেয়ের বাবা মা। কারো কিছু যায় আসবে না। বাকি জীবন মাথা কুটে মরতে হবে আপনাদের।

সারাক্ষণ আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ, মঙ্গল, নেয়ামত, বরকত ও হেফাজতের জন্য প্রার্থনা করুন।

পোস্ট টা টাইমলাইনে রেখে দিন আপনার ও আপনার বন্ধুদের সাবধান হতে সহযোগিতা হবে এই পোস্ট টা।
Collected

Address

Dhaka

Telephone

+8801967178053

Website

Alerts

Be the first to know and let us send you an email when FunBox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share