Jantush-জানটুস

Jantush-জানটুস সম্পর্কের কদর করতে শিখুন। বিচ্ছেদ তো ?

04/09/2022

শিক্ষনীয় গল্পঃ

একদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "

বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। "

কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"

সিংহ উত্তর দিল -- " হ্যাঁ, ঘাসের রং নীল।"

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —" বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।"

সিংহ তখন ঘোষণা করল --" বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।"

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — " ঘাসের রং নীল, ঘাসের রং নীল।"

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —" মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।"

সিংহ বলল —" ঠিক, ঘাসের রং সবুজ।"

বাঘ জিজ্ঞাসা করল —" তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?"

সিংহ উত্তর দিল —" তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।"

শিক্ষাঃ মুর্খের সাথে কখনো তর্কে যেওনা।

25/08/2022

অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য মনে করবে।

25/08/2022

মেয়েরা আর যাই হোক কখনও তার প্রিয় মানুষকে লুকিয়ে অন্য কোনো ছেলের সাথে কথা বলেনা। একটা মেয়ে কখনই তার প্রিয় মানুষকে কষ্ট দিতে পারেনা। মেয়েরা কোনোদিন প্রতারণা করেনা। 🙂

24/08/2022

যদি আমার জন্য আসো , তবে আমার জন্য আসবে! তার ভেতর যেন অন্য কেউ না থাকে!!🥺💔🥀

24/08/2022

আবেগ কমাওওওও!'🙂

লাইফে কাকে দরকার,কাকে দরকার নাইই সেইটা বুঝতে শিখো! কে 'প্রায়োরিটি দিচ্ছে,কে দিচ্ছে না সেইটা বুঝতে শিখো! আগের বোকামির কথা ভেবে লাভ নাইইই! মনে 'জিদ' আনো। তোমাকে ভালো থাকতেইইই হবে!'🙂🖤

24/08/2022

আপনি চাইলেই কোনো এক ধনীর দুলাল কিংবা স্মার্ট- হ্যান্ডসাম ছেলের সাথে রিলেশনে জড়াতেই পারতেন!
আপনি চাইলেই এই ১৮ কোটি মানুষের মাঝে থেকে খুব নিঁখুত, রূপে-গুণে পরিপূর্ণা কে বেছে নিতেই পারতেন।

তবুও ঘুরেফিরে সেই বেকার ছেলেটার প্রেমে পড়েছেন,
অনেক খুঁজাখুঁজি করেও সেই শ্যাম বর্ণের কাজল চোখের মেয়েটাকেই ভালোবেসেছেন।

তবে বিচ্ছেদ কেন? কেন সম্পর্ক গুলো একজনের বেকারত্ব আর অপরজনের অসম্পূর্ণতার দোহাই দিয়ে ভেঙে দেয়া হয়?
কেন সম্পর্কে জড়িয়ে যাবার পর মাঝখানে পরিবার আর ক্যারিয়ার এর অজুহাত গুলো চলে আসে? কেন??

সম্পর্কের কদর করতে শিখুন। বিচ্ছেদ তো অহরহই হয়। আপনি নাহয় থেকেই যান বেকার ছেলেটার পাশে কিংবা অসম্পূর্ণা মেয়েটার হয়ে !!

24/08/2022

আমি মোটেও ছবির মতো ক্লিন স্কিনের অধিকারী না।
ছবিতে যেমন খুব সুন্দর - পরিপূর্ণ একটা সাদা রঙের মানুষ দেখা যায় আমি মোটেও তেমন নয়। বাস্তবে দেখতে পুরোপুরি ভিন্ন। আসলে ছবি পরিপূর্ণ সুন্দর দেখাতেই পছন্দ করি।
সত্যিকারে আমার চোখের নিচে ভরা কালো দাগ - সারা মুখে ব্রন আর কালো দাগের সমাহার - ঠোটের দুইপাশে ঘারো করে চাপা দাগ - এইসব সবকিছু নিয়েই আমি 🖤
তাই যখনি ভালোবাসবে তখনি আমার সত্যিকারে চেহারার মায়ায় পড়েই ভালোবাসবে- ছবির প্রেমে না পড়ে ব্যাক্তিত্বকেই ভালোবেসো 🖤

24/08/2022

কেউ নক দিয়ে 'কি করো?' জিজ্ঞেস করলে আমি বলি শুয়ে আছি!'
কেউ কল দিয়ে 'কি করোস?' জিজ্ঞেস করলে আমি বলি 'শুয়ে আছি '!
কেউ অন্য রুম থেকে 'কি করোস? এই দিকে আয়' বললেও আমি উত্তর দেই 'শুয়ে আছি'"
জীবনে শুয়ে থাকা ছাড়া আর কিছুই নেই! আপনি নিজেও এই স্ট্যাটাস টা শুয়ে শুয়ে পড়তেছেন খুব সম্ভবত! 🙂

23/08/2022

Tmi eto selfish kn

23/08/2022

Miss u 💖

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jantush-জানটুস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share