প্রবাসীর কান্না হাসি

প্রবাসীর কান্না হাসি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রবাসীর কান্না হাসি, Adult Entertainment Service, Taif.

এই পেইজ তাদের জন্য, যারা পরিবারের হাসির পেছনে নিজের কান্না লুকিয়ে রাখে।
সৌদির রোদ, বালু আর নিঃসঙ্গতার মধ্যেও যারা স্বপ্ন বয়ে নিয়ে চলে—তাদের না বলা কথাগুলোর ঠিকানা ‘প্রবাসীর কান্না-হাসি

24/02/2026

🌍 প্রবাসীর হাসি কান্না

হাজার মাইল দূরে থেকেও হৃদয়টা পড়ে থাকে নিজের মাটিতেই।
প্রবাসীর হাসি যেমন বড়—তেমনি তার কান্নাও নিঃশব্দ।

রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে, পরিবারকে ভালো রাখতে যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, তার গল্পটা কেউ পুরোটা জানে না। ঈদের দিনেও কাজ, অসুস্থ শরীর নিয়েও দায়িত্ব, নিজের কষ্ট চেপে রেখে প্রিয়জনদের মুখে হাসি ফোটানো—এটাই প্রবাস জীবনের বাস্তবতা।

আমরা টাকা পাঠাই, কিন্তু সাথে পাঠাতে পারি না আমাদের একাকীত্ব, না বলা কষ্ট আর বুকভরা দীর্ঘশ্বাস।
তবুও স্বপ্ন দেখি—একদিন সব পরিশ্রম সার্থক হবে, পরিবার গর্ব করে বলবে, “সে প্রবাসে থেকে আমাদের জন্য লড়েছে।”

সব প্রবাসী ভাই-বোনদের জন্য দোয়া ও ভালোবাসা।
আপনাদের ত্যাগেই অসংখ্য পরিবার টিকে আছে, দেশ এগিয়ে যাচ্ছে।

#প্রবাসীর_হাসি_কান্না #প্রবাস_জীবন #পরিবারের_জন্য_লড়াই

22/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনি প্রবাসীদের জন্য “প্রবাসী কার্ড” চালুর ঘোষণা দিয়েছেন—এ জন্য ধন্যবাদ। তবে আমাদের বিনীত মতামত হলো, কেবল একটি কার্ড নয়; প্রবাসীদের দীর্ঘদিনের ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবিগুলো বাস্তবায়নই হবে প্রকৃত সম্মান ও সহযোগিতা।

আমরা প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই নিম্নোক্ত ১২টি দাবির বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীদের পাশে কার্যকরভাবে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি—

প্রবাসীদের ১২ দফা দাবি:

১. কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে তার মরদেহ সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দেশে প্রেরণের নিশ্চয়তা দিতে হবে।
২. প্রবাসীদের জমি-জমা সংক্রান্ত চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করে দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে হবে।
৩. বিদেশে কোনো কোম্পানি বেতন পরিশোধ না করলে দ্রুত কূটনৈতিক ও আইনগত উদ্যোগের মাধ্যমে তা আদায়ের ব্যবস্থা করতে হবে।
৪. বিমানবন্দরে প্রবাসীদের মালামাল চুরি ও হয়রানি সম্পূর্ণরূপে বন্ধ করতে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।
৫. প্রবাসীদের জন্য বিমান টিকিটের মূল্য সহনীয় ও নিয়ন্ত্রিত রাখতে উদ্যোগ নিতে হবে।
৬. দেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক সহায়তা জোরদার করতে হবে।
৭. দীর্ঘ ১২ বছর বা তার বেশি সময় প্রবাস জীবন শেষে দেশে ফিরলে অবসর ভাতা বা পুনর্বাসন সুবিধা চালু করতে হবে।
৮. সকল প্রবাসীকে আধুনিক প্রবাসী স্মার্ট কার্ড প্রদান করতে হবে।
৯. প্রবাসীদের জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
১০. ভিসা সংক্রান্ত সিন্ডিকেট ভেঙে খরচ নিয়ন্ত্রণ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
১১. দালালমুক্ত ও দ্রুত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে হবে।
১২. প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ও শর্তহীনভাবে প্রবাসীদের জন্য ঋণ সুবিধা চালু করতে হবে।

আমাদের আবেদন—প্রবাসীদের অবদানকে সম্মান জানিয়ে এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ান।

আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, সচেতনতা বৃদ্ধির জন্য এই বার্তাটি শেয়ার করুন।

#প্রবাসী
#প্রবাস_জীবন
#আরবি_ভাষা_শিক্ষা

08/10/2025

ভাতের অভাবে প্রবাসী এসে খুবই কষ্টে আছে।

23/08/2025

সৌদি আরবে আসার আগে ভিডিওটি দেখুন। #দালালেরফাঁদ #নারীর_নিরাপত্তা

18/08/2025

হায়রে প্রবাসী দিবেন। #দালালেরফাঁদ #নারীর_নিরাপত্তা #

16/08/2025

যে মা বোনেরা সৌদি আরব আস্তে চাচ্ছেন আসার আগে বোনের কথাগুলো শুনুন।

👉 সৌদি আরব কাজের উদ্দেশ্যে আসার আগে কখনো শুধু দালালের কথা বিশ্বাস করবেন না।
👉 যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চুক্তি ভালোভাবে দেখে আসবেন।

✅ দেখে আসবেন বেতনের পরিমাণ পরিষ্কারভাবে লেখা আছে কিনা।
✅ দেখে আসবেন দিনে কত ঘণ্টা কাজ করতে হবে সেটি উল্লেখ আছে কিনা।
✅ দেখে আসবেন সাপ্তাহিক বা মাসিক ছুটি উল্লেখ আছে কিনা।
✅ দেখে আসবেন থাকার জায়গা ও খাওয়ার ব্যবস্থা কে দেবে সেটি স্পষ্ট কিনা।
✅ দেখে আসবেন অসুস্থ হলে চিকিৎসার দায়িত্ব কার সেটি লেখা আছে কিনা।
✅ দেখে আসবেন প্রয়োজনে দেশে ফেরার সুযোগ চুক্তিতে আছে কিনা।

👉 এগুলো নিশ্চিত না করে আসলে পরবর্তীতে বড় সমস্যায় পড়তে হতে পারে।
👉 নিরাপদে বিদেশ যাওয়া সবার অধিকার।
👉 সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।

#নারীর_নিরাপত্তা #দালালেরফাঁদ

14/08/2025

বাবার প্রতি ভালোবাসা নাকি ঘৃ*না ভিডিও দেখলে বুঝতে পারবেন।

12/08/2025

আরবিতে বলে যান।

11/08/2025

আরবিতে কিভাবে বলতে হবে।

10/08/2025

আরবিতে কিভাবে বলতে হবে?

09/08/2025

আমার তিন মাসের ছুটি প্রয়োজন।এটার আরবি কি হবে?

08/08/2025

ডিউটি আরবি কি হবে ?

Address

Taif

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসীর কান্না হাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share