Just do it.

Just do it. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Just do it., Adult Entertainment Service, .

02/12/2024

According to Article 45 of the Vienna Convention, in the event of the severance of diplomatic relations or the withdrawal of the mission, the receiving State is responsible for the protection of the premises, property and archives of the mission, even in the event of armed conflict. In this case, the sending State may, with the consent of the receiving State, assign the responsibility of protecting the mission to a third country.
According to this Article, Bangladesh can demand the mission from a third country with the assistance of the United Nations.

আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরিতে কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।- এবং আপনার কাজ...
22/10/2024

আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরিতে কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।

- এবং আপনার কাজ আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি জানে না।

- আপনার সহকর্মী, আপনার বন্ধুরা এবং প্রিয়জনরা আপনার উপরে নতুন এবং পুরানো দায়িত্বের আকার বুঝতে পারবেন না।

- এবং আপনার সঙ্গী সর্বদা আপনার কাছ থেকে নিঃশর্ত ভালবাসা এবং সমর্থন আশা করে, আপনি তাকে যতই কথা বলুন এবং ব্যাখ্যা করুন না কেন আপনি যত চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তা সে কমবে না।

আপনি সত্যিই কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝতে পারবে না এবং তারা সম্ভবত প্রচেষ্টার প্রশংসা করে না। ❤️‍🩹

24/08/2024

দেশে এমন একটা ঘোষনা করা হোক আগামি ৩-৪ মাস কোনো আন্দোলন নিয়ে রাস্তায় নামা যাবে না। দাবি থাকলে তা ২-৩ জন মিলে দায়িত্ব নিয়ে উপরের মহলের সাথে আলোচনা করার সুযোগ থাকবে। কি একটা অবস্থা রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন জ্যাম লেগে বিশাল লম্বা হয়ে যায় মানুষের কত ভোগান্তি হয়।বিবেক ছাড়া মানুষ গুলোর আন্দোলন যে কবে শেষ হবে কে জানে

24/08/2024

ফেরাউন, নমরুদ এর পতনের পর চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি, বন্যা হয়েছিলো, পরে জমি উর্বর হয়েছিল
ধৈর্য ধরুন ভাল কিছু আছে। ইনশাআল্লাহ ❤

21/08/2024

বাংলাদেশের প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মচারীদের বেতন যায় IBAS++ নামে এক সফটওয়্যারের মাধ্যমে। এর সার্ভার নাকি আছে যশোরে। এমন একটা গুরুত্বপূর্ণ সার্ভার যশোরে কেন? একটা ইন্ডিয়ান কোম্পানী ম্যানেজ করে। সরকারি কর্মচারীদের বেতন ম্যানেজ করে কেন ইন্ডিয়ান কোম্পানী? এই সার্ভারের ফিজিক্যাল নিয়ন্ত্রণ সরকারকে এই মুহুর্তে নিতে হবে। আর কিছুদিনের মধ্যে বেতন তুলবে সবাই।

এই সার্ভার লোকেশন জানে। আমাদের আর্মির বেতনও এই সার্ভার দিয়ে যায়। আমাদের আর্মির প্রত্যেক সদস্যের লোকেশন তো ইন্ডিয়ান কোম্পানী জানে।

20/08/2024
18/08/2024

বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তারা কি ভারতীয়?? যদি ভারতীয় হয় তাহলে মোদি এদের নিয়ে যাক। তা না হলে বাংলাদেশর অভ্যন্তরীণ বিষয় নিয়ে মোদি নাগ গলানোর কে??

শিক্ষার্থীরা বার বার গাড়ি চেক করছে কারন প্রচুর টাকা পাঁচার হচ্ছে। আর বড় গ্রুপ নিয়ে নামে কারন ওদেরও সেফটি লাগবে। এক গাড়িত...
16/08/2024

শিক্ষার্থীরা বার বার গাড়ি চেক করছে কারন প্রচুর টাকা পাঁচার হচ্ছে। আর বড় গ্রুপ নিয়ে নামে কারন ওদেরও সেফটি লাগবে।
এক গাড়িতে শুটকির প্যাকেটে ৫০ লাখ টাকা পেয়েছে। কাল আরেক গাড়িতে ২ কোটি টাকা! ৩০ কোটির চেক! বিশাল অবস্থা!

একটু ধৈর্য ধরুন।

এই যে ছাত্ররা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, এরা বাসায় ভাতটাও বেড়ে খায় না। অথচ দেশের জন্য করছে। ওদের ভুল ত্রুটি বড় করে দেখবেন না। ওদের ভুল দেখলে ১০/২০ মিনিট সময় ব্যয় করে ঠান্ডা মাথায় ওদের বুঝান।
ওরা কেউ ট্রেইনড না। আপনারা শিখান, বুঝিয়ে বলেন। ওরা নতুন প্রজন্ম, আপনাদের কাছেই তো ওরা শিখবে।
ওদের বুঝিয়ে রাজ্যও জয় করা সম্ভব। ওদের ইন্সপিরেশনটা নস্ট হতে দিয়েন না প্লিজ।

15/08/2024

জীবন হওয়া উচিৎ
শেখ রেহানার মত,
খাবেন-দাবেন, ভোগ করবেন কিন্তু আপনার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না! 😅

15/08/2024

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ ফজলে শামস পরশ এর বয়স ছিল ছয়! তার ছোট ভাইয় শেখ ফজলে নূর তাপস এর বয়স ছিল সাড়ে চার!

পনেরোই আগস্ট রাত এর কথা পরশের আবছা আবছা মনে আছে - তাপসের নেই! ওরা দু ভাইই এরই একই সাথে ঘুম ভেঙে যায় বাইরে হৈচৈ / শব্দে এবং দুজন একসাথেই ওদের রুম থেকে বের হয়ে আসে! বড়ভাইয়ের পিছন পিছন ছোটভাই!

ছ বছরের পরশের ভাষ্য অনুযারী দোতালার ল্যান্ডিং এ রক্তের পুল এর মাঝে শুয়ে আছে ওদের বাবা আর মা! ওদের বাবা শেখ মনি নিচে আর তার উপরে পারপেন্ডিকুলারলি ওদের মা আরজু মনি সেরনিয়াবাত|

তারপরের কয়েক বছর ধরে চলে এই দুইভাইকে নিয়ে লুকোচুরি খেলা| সপ্তাহ পার হয়ে যায় - খাবার - ঘুম আশ্রয়ের ঠিক নেই! এক পর্যায়ে লুকিয়ে ওদের কে বর্ডার ক্রস করে ভারতে নিয়ে যাওয়া হয়! কিন্তু সেখানে ওখানে ওদের ফুলটাইম টেক কেয়ার করার লোক নেই - ছমাস একবছর পর আবার ফিরে আসতে হয় দেশে| তখন বলা হচ্ছে পরশ তাপস নিরাপদ! তারপরেও সমস্যা! শেখ মনির ছেলে আর আব্দুর রব সেরনিয়াবাত এর নাতি শুনলেই কোন স্কুল ওদের ভর্তি করতে চায় না|

উপরের গল্পটা বললাম কারণ ১৫ আগস্ট শুধু মাত্র শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর দিন না! ষোলো জন মানুষ মারা যায় ঐদিন! তিনটা পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়|
পনেরোই আগষ্টের সমর্থন যারা করেন তারা বলেন - শেখ মুজিবুর রহমান সাহেব এমন একটা অবস্থা সৃষ্টি করেছিলেন - উনি নিজের দল ছাড়া সব রাজনৈতিক দল ব্যান করেছিলেন; সরকারি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন আর নিজে নিজেকে আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন| তাকে ক্ষমতা থেকে সরানোর ননভায়োলেন্ট কোন পথ ছিল না!
কথাটা আসলে ঠিক না| পথ ছিল| যদিও সেনাবাহিনীর বিভিন্ন গ্রপ / কর্নেল তাহেরের গ্রূপ - সবাই আলাদা আলাদা ভাবে তাকে হত্যার সুযোগ খঁজছিলো / প্ল্যান করছিলো- সেনা বাহিনী ওই ক্যু না করলেও একটা গণ অভ্যুথ্যান হয়ে যেত - হয়তো অনেক কম রক্তপাতে বা রক্তপাত ছাড়াই সরকার পরিবর্তন হয়তো হয়ে যেত| ২০২৪ সাল তা প্রমান করে দিয়েছে যে গণ অভ্যুথ্যান কি করতে পারে! মানুষ কিভাবে অকাতরে জীবন দিতে পারে|

১৯৭১ পূর্ববর্তী পূর্ব পাকিস্তানের বাঙালীদের স্বাধিকার আন্দোলনে শেখ মুজিবুর রহমান সাহেবের সমকক্ষ অবদান আর কারো নেই! ৭২ পরবর্তী সময়ে ওনার ভুল ত্রুটি যেগুলো আছে তা সব মোচন হয়ে গিয়েছে তার করুন মৃত্যু দিয়ে! তার যদি কোন পাপ হয়ে থাকে তা স্খলন হয়ে গিয়েছে ১৫ আগষ্টের ম্যাসাকার দিয়ে!
বাংলাদশের মানুষ জন শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান অস্বীকার করে না - তাকে ভালো বাসতে চায়| জিয়াউর রহমান সাহেব এর আমলে বঙ্গভবনে শেখ সাহেবের ছবি ছিল| জিয়া যখন প্রথম পঁচাত্তর পরবর্তী পার্লামেন্ট এর উদ্বোধনী বক্তৃতা দিলেন - উনি বক্তৃতা শুরু করেছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে স্মরণ করে| জিয়াউর রহমান সাহেব ভারত সরকার কে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করেন - ৩২ নম্বর এর বাড়ি বুঝিয়ে দেন| ১৯৮০ সালে থিয়েটারে / সিনেমা হলে একটা বাংলা চলচিত্র দেখেছিলাম যেখানে শেখ সাহেবের ৭ ই মার্চের ভাষণ এর কিছুটা দেখেছিল| আমার মনে পরে যখন ই এই ভাষণ টা বাজত - পুরো থিয়েটার হাত তালি তে ফেটে পড়তো|
এর পর ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়া ও তার ছেলে তারিক রহমান টুঙ্গিপাড়া গিয়েছেন শেখ সাহেবের সমাধি তে পুষ্পস্তবক অর্পণ করতে|

কিন্তু শেখ সাহেবের মেয়ে শেখ হাসিনার কাছে শুধু মুজিব কে ভালো বসলেই হবে না - এখানে মুজিব একটা কাল্ট ফিগার - এই ওরশিপে কোন শিরক করা যাবে না| শুধু মাত্র শেখ সাহেব কে - একমাত্র শেখ সাহেব কে সম্মান করা যাবে - অন্য কাউকে সম্মান করা যাবেই তো নাই - তাদের কে ঘৃণা করতে হবে|

তাই আজ পনেরোই আগস্টের ন্যারেটিভ এ পরশ তাপস দের কোন কথা নেই|

যেই জেনারেশনটা আজ শেখ হাসিনা কে টেনে নামালো - দেশ ব্যাপী ছড়িয়ে থকা মুজিবের শত শত মূর্তি তিন ঘন্টার মধ্যে ধ্বংস করে ফেললো - সেই জেনারেশন টাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ১২ পর্যন্ত প্রতিটি বছর প্রতিটি সাবজেক্ট এর বইয়ে শেখ মুজিব চ্যাপ্টার মুখস্ত করতে হয়েছে|
ওদের ইতিহাস শিক্ষায় মাওলানা ভাসানী নেই, তাজউদ্দীন এর কোন নামোল্লেখ নেই|

ঢাকা ক্যান্টনমেন্টের যেই বাড়িতে জিয়াউর রহমান সাহেব ১৯৭২ সাল থেকে ছিলেন মৃত্যু পর্যন্ত - উচ্ছেদ হওয়া পর্যন্ত যেখানে খালেদা জিয়া থাকতেন - সেই বাড়িটি শেখ হাসিনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিলেন|

শেখ হাসিনা শেখ মুজিবের যে গড লাইক পারসোনা ক্রিয়েট করতে চান - সেই পারসোনা কে নার্চার করার জন্য জিয়াউর রহমান কে শুধু ইতিহাস থেকে উচ্ছেদ করলেই হবে না - তার বাড়ি গুঁড়িয়ে দিলেই হবে না - তাকে জাতীয় শত্রু বানাতে হবে! হাসিনা মুজিবের যেই ন্যারেটিভ তৈরী করেছেন - সেখানে শুধু জিয়াই জাতীয় শত্রু না; ভাসানী তাজুদ্দিন অদৃশ্য না - এমন কি মুক্তি যুদ্ধের দ্বিতীয় প্রধান এ কে খন্দকার ও জাতীয় শত্রু হয়ে যান|

এখন যে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে - তা মুজিবের প্রতি আক্রোশ থেকে না - তা হচ্ছে হাসিনা মুজিব এর গড লাইক কাল্ট ক্রিয়েট করেছিলেন প্রতি আক্রোশ থেকে| আজ পনেরোই আগষ্ট - আজ যদি ছাত্র জনতা বাধ্যগত ভাবে শোকাভিভূত না হয় - তার কারণ মুজিব না| মুজিব চরম মূল্য দিয়ে চলে গিয়েছেন - তার প্রতি মানুষের ক্ষোভ নাই আর| আজ এই শোকের প্রকাশ টা ফিকে হয়ে গিয়েছে শেখ হাসিনার মুজিব কাল্ট নিয়ে বাড়াবাড়ির কারণে|

আজ অনেককেই দেখলাম ৫০ বছর আগের হত্যাকাণ্ডের জন্য শোক প্রকাশ করছেন - কিন্তু এই লোকগুলো নিজেদের চোখের সামনে গত মাসে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো নিয়ে একটা কোথাও বলেন নাই!
আমার কাছে এর মানে হচ্ছে এরা এমন একটা ইজম বা বাদ এ বিশ্বাস করেন তা প্রটেক্ট করার জন্যে দরকার হলে এরা মনে করেন শত শত তরুণ কে মাথায় গুলি করে হত্যা করতে হলে করতে হবে - করাটা প্রয়োজনীয় | এই হত্যাকান্ড গুলো ওদের কাছে নেসিসারি| সুযোগ পেলে ওরা আবার এগুলো করবেন|

এই ১৫ আগষ্টের অঙ্গীকার হোক সেই ভালোবাসার মুজিব কে ফিরিয়ে আনা আর হাসিনা যেই মুজিব কাল্ট কে বেইজ করে একটা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন সেই মুজিব কাল্ট থেকে দেশকে মুক্ত করা।

Rumi Ahmed এঁর টাইম লাইন থেকে কপি।

14/08/2024

আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ১১৭ জনকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি প্রশাসন মন্ত্রণালয়ের।

14/08/2024

দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদের মুসলিম বলা শিখুন, জামাত শিবির নয়।

হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের বাংলাদেশি ভাবা শিখুন সংখ্যালঘু নয়।

Address


Telephone

+351920471954

Website

Alerts

Be the first to know and let us send you an email when Just do it. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Club

Send a message to Just do it.:

  • Want your club to be the top-listed Nightclub?

Share