26/04/2026
যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, দেখেছি - সিআর হওয়া নিয়ে, রেজাল্ট ভালো করা নিয়ে, ডিপার্টমেন্টাল প্রোগ্রাম আয়োজনের নেতৃত্ব নিয়ে, টিচারদের সাথে লবিং করা নিয়ে, রাজনীতি নিয়ে , গার্লফ্রেন্ড নিয়ে - বিবিধ বিচিত্র সকল কারণে ক্লাসমেটদের মধ্যে মধ্যে ঝগড়া - হাতাহাতি এমনকি গ্যাং বেঁধে মারামারি।
আজ শীতের দুপুরে প্রায় একঘণ্টার মত সময় নিয়ে আমার ইউনিভার্সিটি লাইফের সেই ক্লাসমেটদের প্রোফাইলগুলোতে ঢুঁ মেরে দেখলাম, ওদের কোন কমেন্ট সেকশানে এখন আর কোন ইউনিভার্সিটি লাইফের ক্লাসমেটদের কোন ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য নেই। ইনফ্যাক্ট কোন কমেন্টই নেই। কারণ জীবন বদলে গেছে। চলার পথ বদলে গেছে। কারো সাথে আর কারো রেগুলার যোগাযোগ নেই। অথচ এইতো, মাত্র বছর পাঁচেক আগেই শেষ হল ভার্সিটি জীবন।
তো, যারা যারা এখনো স্টুডেন্ট এবং লেখাটি পড়ছেন, তারা কালকে ভার্সিটি যাবার পরেই নিজের বন্ধু ক্লাসমেট এবং শত্রু ক্লাসমেট - এই দুই গ্রুপের সাথেই দেখা হলে কোলাকুলি করবেন এবং গালে একটা চুমা দিবেন (বিপরীত লিঙ্গের ক্ষেত্রে দ্বিতীয় নিয়ম বাতিল)। কারণ, এই ছেলেটা বা এই মেয়েটার সাথে আপনার আসলেই চার বছর পর আর সেভাবে সম্পর্ক থাকবে না। জীবনের প্রায়োরিটি বদলায়ে যাবে।
আর কালকে থেকে ঝগড়াঝাটি, স্বার্থপরের মত সিদ্ধান্ত নেয়া এবং অন্যের সাথে গুটিবাজি বা পেচগি লাগানো কাজ কারবার করাও ছেড়ে দিবেন। যাতে করে ইউনিভার্সিটি লাইফ শেষ হবার অনেক বছর পরেও কোন ক্লাসমেট যখন আপনার কথা স্মরণ করবে, তখন যেন সে এইটা বলে যে আপনি এককথায় একজন সলিড মানুষ ছিলেন।