বেলতৈল হাইস্কুল

বেলতৈল হাইস্কুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বেলতৈল হাইস্কুল, Adult Entertainment Club, Beltoil, Maijbari, kazipur, Sirajganj.

বেলতৈল এলাহী বক্‌স রিয়াজ উদ্দীন বহুমুখী উচ্চবিদ্যালয়, এখান স্কুলের সকল ছাত্র/ছাত্রীদের প্রয়োজনীয় তথ্যসমুহ আপলোড করা হবে। সকলেই পেজটি লাইক,কমেন্ট এবং ফলোদিয়ে পাশে থাকবেন।

05/05/2026

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাইলে শিক্ষকদের ও কর্মচারীদের ন্যায্য পে-স্কেল নিশ্চিত করতে হবে। সম্মানজনক বেতনই পারে কর্মস্পৃহা বাড়াতে।
দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য দ্রুত নতুন পে-স্কেল ঘোষণা সময়ের দাবি।যারা জাতি গঠনের কাজে নিয়োজিত, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায্য পে-স্কেল এখন আর দাবি নয়, প্রয়োজন।
একজন শিক্ষক বা কর্মচারীর হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারো সংগ্রাম। সরকার যেন দ্রুত বাস্তবসম্মত পে-স্কেল প্রদান করে।দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু অনেক শিক্ষক-কর্মচারীর জীবনযাত্রা এখনো কষ্টের। নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে কিছুটা স্বস্তি ফিরবে।
সম্মান শুধু কথায় নয়, বাস্তবেও প্রয়োজন। শিক্ষা খাতের মানুষদের জন্য যুগোপযোগী পে-স্কেল ঘোষণা করা হোক।যারা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলে, তাদের জীবনমান উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। দ্রুত পে-স্কেল বাস্তবায়নের দাবি জানাই।শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষার সাথে জড়িত মানুষদের আর্থিক কষ্টে রাখা কখনোই কাম্য নয়। ন্যায্য পে-স্কেল চাই।”

সম্মানিত ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং আমার প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ—আসসালামু আলাইকু...
10/04/2026

সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং আমার প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ—
আসসালামু আলাইকুম।

আজকের এই দিনটি একদিকে আনন্দের, অন্যদিকে কিছুটা আবেগের। কারণ, আজ আমরা বিদায় জানাতে যাচ্ছি আমাদের প্রিয় এসএসসি পরীক্ষার্থীদের, যারা দীর্ঘদিন এই বিদ্যালয়ের ছায়াতলে থেকে শিক্ষা গ্রহণ করেছে।

প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা যখন এই স্কুলে প্রথম এসেছিলে, তখন ছিলে ছোট, সরল ও স্বপ্নভরা। ধীরে ধীরে তোমরা বড় হয়েছ, জ্ঞান অর্জন করেছ, শিখেছ শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ। আজ তোমরা জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপে দাঁড়িয়ে আছো—এসএসসি পরীক্ষা তোমাদের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সোপান।

মনে রেখো, জীবন শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। জীবন একটি দীর্ঘ পথ, যেখানে সফল হতে হলে প্রয়োজন সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস। ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেটাই শেষ নয়—বরং নতুনভাবে শুরু করার সুযোগ।

শ্রদ্ধেয় শিক্ষকদের কথা কখনো ভুলে যেও না। তাদের ভালোবাসা, পরামর্শ ও দিকনির্দেশনা তোমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর তোমাদের এই বিদ্যালয়—এটাই তোমাদের শিকড়, যেখান থেকে তোমরা ডানা মেলে উড়বে।

আজকের এই বিদায়ের মুহূর্তে আমরা তোমাদের জন্য দোয়া করি—
তোমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হও, দেশের সুনাম বয়ে আনো, এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারো।

শেষে বলবো—
বিদায় মানে বিচ্ছেদ নয়, বরং নতুন পথচলার শুরু।
তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

**ধন্যবাদ সবাইকে।**

14/01/2025

বেলতৈল হাইস্কুলে ছাত্রদের মোড়ক লড়াই খেলায় সেই মজা করলাম।

03/01/2025
আজ ১/১/২০২৫ ইং তারিখ বেলতৈল এলাহি বকস রিয়াজ উদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয়ের  ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে।
01/01/2025

আজ ১/১/২০২৫ ইং তারিখ বেলতৈল এলাহি বকস রিয়াজ উদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে।

19/08/2024

একজন শিক্ষক হিসাবে শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু আবেদন:
আমার অভিমত হলো প্রতিটা শিক্ষক কে প্রতিটা একেকটা ক্লাসের মনিটরিং দায়িত্ব দিতে হবে।

১। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের নীতি-নৈতিকতা, আচার-আচরণ, ভিন্ন ধর্ম বা মতাদর্শের প্রতি সম্মান, পরিবেশ পরিচ্ছন্নতার শিক্ষা দেয়া যেতে পারে। এই বয়সটাই ভিত্তি। তাদের বইপত্রে এই বাস্তবিক বিষয়গুলো উল্লেখ থাকতে পারে। স্কুলের চারপাশ নিজেরা পরিষ্কার করার মাধ্যমে হাতেকলমে শিক্ষাও দেয়া যেতে পারে।

২। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। প্রথম শ্রেণী থেকেই তাই ইংরেজি ভাষার উপর জোর দিতে হবে। প্রতিটা স্কুলে এক্সট্রা কারিকুলার হিসেবে স্পোকেন ইংলিশ কোর্সের ব্যবস্থা রাখা যেতে পারে।

৩। স্কুলে খেলাধুলার ব্যবস্থা থাকবে। ডিবেট, সাংস্কৃতিক, বিজ্ঞান ক্লাব থাকবে এবং এসব ক্লাবের কার্যক্রম ভালমতো মনিটর করতে হবে। শুধু নামমাত্র না, সত্যিই যেন বাচ্চারা কিছু শেখে।

৪। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। স্কুলে সপ্তাহে একদিন করে এইসব বিষয়ে আলাদা করে কাউন্সেলিং ক্লাস হতে পারে। আমাদের স্কুলে মাসে একবার মেডিকেল অফিসার এসে স্বাস্থ্য পরীক্ষা করতেন। এই সিস্টেমটা সব স্কুলে রাখলে ভালো হয়।

৫। রান্নাবান্না, সেলাই, ড্রইং এই বিষয়গুলো একেকটা আর্ট। নাম্বারের জন্য জোর করে এগুলো শেখানোর কোনো মানে হয় না। এইসব বিষয়ে স্কুলে জোর না দিয়ে এর পরিবর্তে ফলপ্রসূ কিছু শেখানো যেতে পারে। যেমন, সেল্ফ ডিফেন্স টেকনিক।

৬। এখন শুনলাম সাইন্স, কমার্স বলে আলাদা কিছু নেই। সবাই সব পড়বে। এটা ভালো। কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে প্রতিটা বিষয় বিস্তারিতভাবে পড়তে হবে। স্কুল লেভেলে এইরকম বিস্তারিত না পড়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গেলে একটা গ্যাপ থেকে যাবে। ইংলিশ মিডিয়ামে যেমন বিস্তারিত শেখানো হয়, বাংলা মিডিয়ামের বইগুলোও তেমনই হওয়া উচিত। তাতে যাদের সামর্থ্য নেই ইংলিশ মিডিয়ামে দেয়ার, তাদের মেধাবী বাচ্চাটা পিছিয়ে থাকবে না।

৭। এখনকার কারিকুলামটা সুন্দর। বাচ্চাদের গ্রুপওয়ার্ক, প্রেজেন্টেশন দেয়ার যে ব্যাপারটা, এটা খুব উপকারী। কিভাবে? একসাথে দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা ছোট থেকেই হয়ে যাচ্ছে। সবার সামনে দাঁড়িয়ে নিজের কাজটাকে ব্যাখ্যা করার অভিজ্ঞতা হচ্ছে। সবই ঠিক আছে। কিন্তু এই গ্রুপওয়ার্ক বা প্রেজেন্টেশনের জন্য সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে ইন্টারনেটের ওপর। এখানেই আপত্তি। সবার ইন্টারনেটে প্রপার এক্সেস থাকে না। আমার বইতে কন্টেন্ট থাকা লাগবে। আমি যে বিষয়ে গ্রুপওয়ার্ক করবো বা প্রেজেন্টেশন দিবো, তার বিস্তারিত আমি বইতে পড়বো। আগে পাঠ্যবই, তারপর অন্য কিছু।

৮। গ্রুপওয়ার্কের গ্রুপ এবং টপিক ক্লাসেই ঠিক করে দিয়ে সেই ক্লাসেই করানো উচিত। তাতে কেউ করলো, কেউ করলোনা এই রিস্ক থাকে না। সবার শেখা হয়। পার্টিসিপেশন থাকে সবার।

৯। পরীক্ষা পদ্ধতি আগেরটা ফেরত আনতে হবে। সুষ্ঠু পরীক্ষা যাকে বলে। আমরা বাংলা হয়তো মুখস্থ করেছি, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, অংক বুঝেই পড়েছি। পরীক্ষায় নিজেরা বুঝেই লিখেছি। সেটাই কি সৃজনশীলতা ছিল না?

বই খুলে, আলোচনা করে আর যাই হোক, পরীক্ষা হয় না। এই পরীক্ষাপদ্ধতি কোনো সৃজনশীল পদ্ধতি না।

১০। রেজাল্ট জিপিএ সিস্টেমে দিতে হবে। প্রতি বিষয়ের নাম্বার পরিষ্কার করে লেখা থাকবে এবং cumulative GPA দেয়া থাকবে। কোনো প্রতীক দিয়ে রেজাল্ট হবে কেন? circle, rectangle এইসব কি!

নতুন যেই আসুক, বাংলা মিডিয়াম নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট যেন না হয়!

ধন্যবাদ।

***আর কিছু মনে পড়ছে না। আপনারা চাইলে কমেন্টে এড করে দিয়েন।

বেলতৈল এলাহি বকস রিয়াজ উদ্দিন হাইস্কুলে ১৮/০৮/২০২৪ ইংতারিখে প্রধান শিক্ষক মো:আমির হোসেন বাবু স্যার, সকল শিক্ষক কর্মচারীদ...
18/08/2024

বেলতৈল এলাহি বকস রিয়াজ উদ্দিন হাইস্কুলে ১৮/০৮/২০২৪ ইংতারিখে প্রধান শিক্ষক মো:আমির হোসেন বাবু স্যার, সকল শিক্ষক কর্মচারীদের নিয়ে ছাত্র/ছাত্রীদের পড়াশোনা দেশের সার্ভিক বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেন।উক্ত আলোচনায় ছাত্র/ছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন সহ উপস্থিতির বিষয় বেশ গুরুত্ব দিয়ে শিক্ষক মন্ডলীকে কড়া নির্দেশ প্রদান করেন।যাতে ছাত্র /ছাত্রীরা স্কুল ড্রেস পরে ১০০% উপস্থিত হয়। এ সময় সিলেবাস নিয়ে কিছু কথা হলেও আগের সিলেবাস বহান থাকবে, নতুন সিলেবাস না আসা পর্যন্ত। পরিশেষে সকল ছাত্র/ছাত্রীদের আগামীকাল থেকে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য কড়া নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশ ক্রমে
প্রধান শিক্ষক

বেলতৈল হাইস্কুলে ক্রিকেট বিজয়ী ছাত্রদের মাঝে খেলার যার্ছি বিতরণ।
18/08/2024

বেলতৈল হাইস্কুলে ক্রিকেট বিজয়ী ছাত্রদের মাঝে খেলার যার্ছি বিতরণ।

Address

Beltoil, Maijbari, Kazipur
Sirajganj
6710

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেলতৈল হাইস্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share