06/05/2026
6 ই মে 2026
প্রিয়, আজ অনেকক্ষণ ধরে ভাবছিলাম তোমাকে লিখব কিনা, শেষ পর্যন্ত লিখেই ফেললাম, কারণ কিছু অনুভূতি না বললে দম বন্ধ হয়ে আসে। তুমি জানো, আমি কখনো তোমার কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি তোমার পাশে থাকতে। আমি তোমাকে ভালোবেসেছি নিঃশব্দে, কারো সামনে না বলে, নিজের সবটুকু দিয়ে, আর তাই হয়তো আমি ভালোবাসা পাইনি। কারণ যারা সত্যিই ভালোবাসে তারা ভালোবাসা চাইতে জানে না, তারা শুধু দিয়ে যেতে জানে, আর রাতে একা একা কাঁদতে জানে। তুমি জানো না, তোমাকে ভালোবেসে আমি কত রাত চুপচাপ কাটিয়েছি, কত কথা গলার কাছে এসে থেমে গেছে, শুধু এই ভেবে-তোমার যেন কষ্ট না হয়। তোমার হাসিটা আজও আমার চোখে ভাসে, তোমার কণ্ঠটা আজও কানে বাজে, তুমি হয়তো অনেক আগেই সব ভুলে গেছো, কিন্তু আমি পারিনি। কারণ সত্যিকারের ভালোবাসা ভুলে যাওয়া যায় না, শুধু বুকের ভেতর চেপে রাখা যায়। আমি তোমাকে আটকাইনি, অভিযোগ করিনি, দোষও দিইনি, কারণ আমি জানতাম-ভালোবাসা মানে জোর করে ধরে রাখা না, ভালোবাসা মানে চুপচাপ ভালোবেসে যাওয়া, দূর থেকে হলেও, নিঃস্বার্থভাবে। যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, মনে রেখো -কেউ একজন ছিল যে সত্যিই মন থেকে তোমাকে ভালোবেসেছিল ,কিছু না চেয়ে,
শুধু ভালো বেসে গিয়েছিল ! 🥺❤️🩹🕊️