09/03/2026
এটা শিয়াইজম নাকি ইসলাম!!
রুহুল্লাহ খোমেনীর (ইরানের প্রথম সুপ্রিম লিডার) স্ত্রী খাদিজা সাকাফি বলেন:
"খোমেনী যখনই সালাতুল লায়ল (তাহাজ্জুদ নামাজ)-এর জন্য ঘুম থেকে উঠতেন, আমি টেরও পেতাম না; কারণ আমার ঘুমের আরামের কথা চিন্তা করে তিনি আলো জ্বালাতেন না। যখন তিনি ওজু করতে যেতেন, তখন ট্যাপের নিচে একটি স্পঞ্জ রেখে দিতেন যাতে পানির শব্দে আমার ঘুমে ব্যাঘাত না ঘটে।
তিনি আরও বলেন যে, আগা (শ্রদ্ধেয় ব্যক্তি) সবসময় আমাকে ঘরের আরামদায়ক জায়গাটিতে বসার বা বিশ্রামের সুযোগ করে দিতেন। আমি দস্তরখানে (খাবার টেবিল) না আসা পর্যন্ত তিনি খাওয়া শুরু করতেন না এবং সন্তানদেরও একই নির্দেশ দিতেন—যেন তারা তাদের মায়ের জন্য অপেক্ষা করে এবং তারপর খাবার শুরু করে।"
১৯২৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত( ১৯৮৯) সাল পর্যন্ত তারা একসাথে ছিলেন। আর কোনো স্ত্রী ছিল না।
ইসলামে স্ত্রীর প্রতি যে ব্যবহারের কথা বলা হয়েছে তার ধারের কাছেও বাঙালীরা নাই, বাট তাদের নজর ৪ বিয়ের দিকে। এসবের আবার পেইজ ও আছে!