26/04/2025
"চোখের ভিতর রং"
ফারজানা শিথিকে প্রথম দেখা অর্নবের এক বিকেলে, শহরের পুরোনো রেলস্টেশনের দেয়ালে ছবি আঁকছিল সে। হালকা হাওয়া বইছিল, চুল এলোমেলো, হাতে রং আর চোখে অদ্ভুত একটা আলো—যেন পুরো শহরটা থেমে গিয়েছে তার দৃষ্টিতে।
অর্নব কথা বলেনি সেদিন। শুধু দাঁড়িয়ে দেখেছিল। মনে মনে ভাবছিল, এইভাবেই বুঝি গল্প শুরু হয়।
এরপর প্রায়ই সে রাস্তা দিয়ে হেঁটে যেত, নিঃশব্দে তাকে দেখতে। একদিন হঠাৎ বৃষ্টি নামল, আর শিথি তাকে বলল,
“আপনি কি রং পছন্দ করেন?”
অর্নব একটু লজ্জা পেয়ে বলল, “না, আমি গল্প পছন্দ করি। আর আপনি তো একটা গল্পই আঁকছেন।”
সেই থেকেই শুরু—রং থেকে সুরে, সুর থেকে কথায়, আর কথায় কথায় কাছাকাছি আসা।
শিথি জানাল, সে পুরোনো বইয়ের গন্ধ ভালোবাসে, আর ঠান্ডা কফি একদম পছন্দ নয়।
অর্নব জানাল, সে কবিতা লেখে, কিন্তু কাউকে দেখায় না।
একদিন শিথি অর্নবকে একটা ছোট ক্যানভাস দিল।
দুইটা ছায়া বসে আছে গাছতলায়, মাথার উপর তারা। পিছনে লেখা:
"তোমার আসার পর থেকে, প্রতিটা রং একটু বেশি উজ্জ্বল লাগে। — শিথি"
সেই রাতে অর্নব শিথিকে তার লেখা প্রথম কবিতা শোনাল।
শেষ লাইনের পর নিস্তব্ধতায় শিথি শুধু বলল,
“তবে... গল্পটা শুরু হয়েছে, তাই তো?”