Cook And Bake With SuMu

Cook And Bake With SuMu Welcome
(2)

24/03/2024

নারী মানেই এক রহস্য-ময় চরিত্র!

খিল'খিলিয়ে হাসির মাঝেও কিভাবে যে চুপটি করে, মনখারাপ লুকিয়ে রাখবে। আপনি তা কখনােই বুঝে উঠতে পারবেন না!❤

22/03/2024

বেলা শুনছো..??
আমি নিবন্ধন পরিক্ষার কেন্দ্র খুজে পাই নাই🙂
রিক্সাওয়ালার সাথে ঘুরে
বেড়াইছি সারা শহর🙂
তুমি বিয়ে করে নিও😁

Ramadan fact 😴
14/03/2024

Ramadan fact 😴

My friend 🙂💔
05/03/2024

My friend 🙂💔

24/02/2024

বয়ফ্রেন্ড এর সাথে একসাথে SSC পরিক্ষা দিয়েছিলাম। বয়ফ্রেন্ড এখন ভার্সিটিতে প্রথম বর্ষের ছাত্র। আমি কালকে SSC math পরিক্ষা দিবো 😴🤲🏻

সকলের কাছে দোয়া প্রার্থী 😴🤲🏻

16/02/2024

বুড়া মানুষ মাইনষের 👉👌 না— এই কথাটা সত্য। এই রকম একটা বুড়ার খপ্পড়ে আমিও পড়েছিলাম।

আমি যখন ক্লাস সিক্স-সেভেনে পড়ি, তখন এক বুইড়া আমাদের বাসায় এসে আমার মা-বাবার সামনে আমাকে নানা ধরনেই ইংলিশ ট্রান্সলেশন জিজ্ঞাসা করত। এ ছাড়া ওই বুড়া ভূগোল বিষয়ক নানা প্রশ্ন করত। যেমন— অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত?

আমি বুড়ার প্রশ্নের উত্তর দিতে পারতাম না। ইংলিশ ট্রান্সলেশনও করতে পারতাম না। এতে বাপ-মার কাছে আমি অনেক ছোট হইতাম। বাপ-মা মনে করত আমি বোধহয় পড়াশোনা করি না। আমার এই অপারগতায় বাপ-মাও হতাশ হইত। কিন্তু...

কিন্তু আমি নাইন-টেনে উইঠা বুঝতে পারলাম— ওই বুইড়া হালায় মূলত আর্টসের ছাত্র। ফলে ইংলিশ, ইতিহাস ও ভূগোল ছাড়া হালার মাথায় আর কিছুই নাই। বুড়ার এই দুর্বলতা আমি কাজে লাগাইছিলাম। আমি ছিলাম সায়েন্সের ছাত্র। বুড়া আমাদের বাসায় এলেই আমি বাবা-মায়ের সামনে বুড়াকে জিগাইতাম— আমাকে একটু ত্বরণের সূত্রটা বুঝিয়ে দেন। মাইটোকন্ডিয়ার গঠনটা আমাকে একটু বুঝাইয়া দেন। জারণ-বিজারণ বুঝাইয়া দেন।

আমি ওই বুইড়া হালারে টানা ৪ বছর জ্বালাইছি। আমি যখন উচ্চমাধ্যমিকে পড়ি তখন বুড়া আমাদের বাসায় এলেই বলতাম— নিক্ষিপ্ত প্রাসের গতি প্যারাবোলা কেন? ইয়াংয়ের দ্বিচিড়ে আলো একবার কণা আরেকবার তরঙ্গের আচরণ করে কেন?

বুড়া এসব প্রশ্নের উত্তর দিতে না পাইরা আমার বাবা-মায়ের সামনে লজ্জায় লাল হইয়া যাইতো। একটা সময় সে আমাকে দেখলে রাস্তার উল্টা পাশ দিয়া পালাইতে চেষ্টা করত। পরে একদিন বুড়ারে ইচ্ছামতো ধুইছি। কইছি— ডিয়ার বৃদ্ধ নানুভাই, আপনি মোটেও জ্ঞানী নন। আপনি মূলত একটি জীবন্ত ডিকশনারী যে কিছু শব্দের অর্থ জানে।

15/02/2024

এইযুগের মেয়েরা পিঠা বানাতে পারে না কেনো এইসব প্রশ্ন করার আগে, মাঠে যেয়ে লুঙ্গিতে কোচ মেরে ধান চাষ করে,
বাড়িতে ধান উঠিয়ে,খেজুরগাছে উঠে কলসিটা নামিয়ে এনে পিঠার জিনিস নিয়ে আয় ভাই।🌝

এরপর গামছাটা শক্ত করে কোমরে বেধে পুকুরে গিয়ে জাল মেরে একটা রুই ধরে আন।
আমি ঠিক ই রান্না করে খাওয়াতে পারব।কারন নানি দাদিরা আমাকে শিখিয়েছে😏
আর

যদি বলো, চালের গুড়া,খেজুরের রস তো বাজারেও পাওয়া যায়।
তোদের জন্য উত্তর, পিঠাও বাজারে পাওয়া যায়,কিনে খা ফকিন্নি ব্যাটা

15/02/2024

বান্ধবী: কিরে তোরে কালকে দেখলাম ঘুরতাছছ, ভালোই তো, লগে কে ছিলো রে ওইডা? আন্টি?
আমি: কই দেখছস তুই আমাকে।
বান্ধবী: যমুনা ফিউচার পার্কের মধ্যে
আমি: এটা কই যেনো?
বান্ধবী: 😒😒 থাক বুজছি 🙂

14/02/2024

"সাইকোলজির মতে নাকি, আপনি যাহাকে স্বপ্নে দেখিবেন অপর প্রান্তে সে আপনাকে মিস করিবে!"

এই পোস্ট দেখিবার দুইদিন আগে আমি আমার ক্রাশকে স্বপ্নে দেখিয়াছিলাম। আমি তো মহা খুশি হইয়া গেলাম। আমার ক্রাশ আমারে মিস করিতাছে ভাবা যায়? আমি নাচিতে নাচিতে গিয়ে তাহাকে মেসেজ দিলাম।

-"কি খবর কেমন আছেন?

সে প্রায় সাথে সাথেই সিন করিলো। একটা লজ্জা পাইবার ইমোজির সাথে লিখিলো..

-"বিন্দাস আছি তোমার কি খবর?

ইমোজি দেখিয়া তো আমার মনে লাড্ডু ফুটিলো। আমার মেসেজ দেখিয়া সে লজ্জা পাইলো ভাবা যায়? আমি লাভ ইমোজি দিয়ে লিখলাম..

-"আছি বেশ। আপনি কি দুদিন আগে রাত্রে কাউকে মিস করিয়াছেন?

সে লিখিলো..
-"হ্যাঁ হ্যাঁ অনেক মিস করছিলাম। তুমি কেমনে জানলে?

আমি তো লাফাইতে লাগিলাম। আয়হায় সাইকোলজির কথাটা তাহলে মিথ্যা নহে। খুশি মনে বলিলাম..

-" ম্যাজিক। তবে কাউকে মিস করিলে তাকে বলিয়া দিতে হয়। গোপন রাখিতে নেই।

-"তাই নাকি? তাহলে আজকেই বাসায় গিয়ে বলবো।
-''বাসায় যাওয়ার কি দরকার পড়িলো এখনই বলিয়া দিন।
-"আচ্ছা বেশ তবে বলছি।
-"জলদি জলদি বলিয়া দিন।

!!
পনেরো মিনিট পর আমি আবার লিখিলাম...
-"কি হইলো বলিলেন না তো?
-"বলেছি তো।

আমি তো অবাক হইয়া গেলাম কখন বলিলো। রাগী ইমোজি দিয়া সুধালাম..
-"কখন বলিলেন?
-" এইতো কিছুক্ষণ আগে।

-"মানে?
-"ওহ আর বইলো না তোমাকে তো বলাই হয়নি। আমি চারদিন আগে বিবাহ করিয়াছি। দুইদিন আগে সে বাপের বাড়ি গিয়েছিল। তাই আমি তারে বহুত মিস করতাছিলাম।

আমি ফোন রাখিয়া বিছানায় টান হইয়া শুইয়া পড়িলাম। মুখ থাইকা কথা বাহির হইলো না। তবে মন থাইকা যা বাহির হইলো..
"সাইকোলজির আত্মার মাগফিরাত কামনা।

শোক কাটতে না কাটতে আমার ফোন বাজিয়া উঠিলো। হাতে নিয়া দেখিলাম আমার বান্ধবী পিউ কল দিয়াছে। আমি রিসিভ করিয়া কথা বলিলাম না তারে বলিবার সুযোগ করিয়া দিলাম।

-" দোস্ত জানোস আমি আজকে একটা পোস্ট দেখিয়াছি সাইকোলজির মতে নাকি...

তাহারে থামাইয়া বলিলাম..
-"সে খবর আমি আগেই পাইয়াছি তারপরে?

-"আজকে রাতে আমি রবীন্দ্রনাথ ঠাকুর কে স্বপ্নে দেখিয়াছি। কিন্তু দোস্ত কথা হচ্ছে তাহলে এখন সে আমাকে কোথা থেকে মিস করিতাছে?

আমি দীর্ঘ শ্বাস ফেলিয়া বলিলাম..
-"স্বর্গে থাকিয়া।🙂

সমাপ্তি©

#সাইকোলজি

30/01/2024

বাসর রাতে স্বামী খুব Confused..

বউয়ের সাথে যে কি কথা বলবে? আধা ঘন্টা অনেক চিন্তা ভাবনা করার পর বলল,
"আপনার বাসার লোকেরা কি জানে যে আজকে আপনি এখানে থাকবেন"? 🙂

Address

Savar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cook And Bake With SuMu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share